• জ্যোতি বসুর জন্মদিনে নিউটাউনে আর্কাইভ-মিউজিয়ামের উদ্বোধন
    বর্তমান | ০৯ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ১১৩তম জন্মদিবস উপলক্ষ্যে উদ্বোধন হল আর্কাইভ, গ্যালারি ও মিউজিয়াম। নিউ টাউনে জ্যোতি বসু সেন্টার ফল সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চে (জেবিসিএসএসআর) বুধবার এই আর্কাইভের প্রথম পর্যায়ের উদ্বোধন করেন অধ্যাপক শমীক বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। আর্কাইভ উদ্বোধনের পর ‘জ্যোতি বসু ও উদ্ভূত পরিস্থিতিতে কর্তব্য’ শীর্ষক বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র, রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও অধ্যাপিকা সঞ্চিতা সান্যাল। উপস্থিত ছিলেন রিসার্চ সেন্টারের সম্পাদক সিপিএম নেতা রবীন দেব, সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী প্রমুখ। 

    এই বিষয়ে সুজনবাবু বলেন, ‘আমাদের বেশকিছু পরিকল্পনা রয়েছে। খুবই মূল্যবান আর্কাইভ শুরু হল। এখানে জ্যোতিবাবুর নিজস্ব কালেকশনের বইয়ের আলাদা বিভাগ রয়েছে। প্রয়োজনে এখানে লাইব্রেরি ব্যবহার করে গবেষণাও করা যাবে।’ 
  • Link to this news (বর্তমান)