• তারাতলার গুদামের প্ল্যান পাশ ৫০ লক্ষে? বিপর্যয়ের তদন্ত
    এই সময় | ০৯ জুলাই ২০২৬
  • এই সময়: তারাতলা থানা এলাকায় নির্মীয়মাণ গোডাউন ভেঙে পড়ার ঘটনায় প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিমের ওএসডি, ধৃত কালীচরণ বন্দ্যোপাধ্যায়–সহ ধৃত ছয় অভিযুক্তকে ফের আলিপুর আদালতে তোলা হ‍‍লো বুধবার।

    শুনানিতে সরকারি আইনজীবী সৌরিন ঘোষাল জানান, ৫০ লক্ষ টাকার বিনিময়ে তারাতলার গোডাউনের প্ল্যান অনুমোদন করানো হয়েছিল। এই টাকার ভাগ কারা পায়, তা স্পষ্ট হওয়া জরুরি।

    নির্মাণকাজ যে নিয়ম মেনে হচ্ছে না, তা ধৃতেরা ভালো ভাবেই জানত বলে দাবি পুলিশের। নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণের পরিণতি কী হতে পারে, সেটাও অজানা ছিল না।

    যাদবপুর বিশ্ববিদ্যালেয়র বিশেষজ্ঞরা জানিয়েছেন, তারতালার গোডাউনের স্ট্রাকচারেও ভুল ছিল। ধৃতদের পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় এ দিন তাঁদের জেল হেফাজতে পাঠানোর জন্য আদালতের কাছে আবেদন জানানো হয়।

    ধৃতদের পক্ষের আইনজীবীরা অভিযুক্তদের নির্দোষ বলে দাবি করে জামিনের আবেদন করেন। দুপক্ষের সওয়াল–‌জবাব শেষে আদালত ধৃতদের ২২ জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।

  • Link to this news (এই সময়)