• ফের শিক্ষকদের বড় নির্দেশ নবান্নের
    আজকাল | ০৯ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: জনগণনা-২০২৭-এর কাজে নিযুক্ত শিক্ষক ও অশিক্ষক কর্মীদের অংশগ্রহণ বাধ্যতামূলক। কলকাতা জেলার মাধ্যমিক শিক্ষা দপ্তরের জেলা বিদ্যালয় পরিদর্শক (ডিআই) ৮ জুলাই একটি নির্দেশিকা জারি করেছেন। নির্দেশিকায় উল্লেখ, সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের এই নির্দেশ কঠোরভাবে পালন করতে হবে।

    জারি হওয়া মেমো অনুযায়ী, বিশেষ পৌর কমিশনার তথা অতিরিক্ত প্রিন্সিপাল সেন্সাস অফিসারের নির্দেশ অনুসারে স্কুলগুলিতে এই নির্দেশিকা পাঠানো হয়েছে। প্রধান শিক্ষকদের বলা হয়েছে, যাঁদের জনগণনার কাজে নিয়োগ করা হবে, তাঁরা যেন নির্ধারিত প্রোটোকল মেনে দায়িত্ব পালন করেন।

    নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, জনগণনা আইন, ১৯৪৮-এর ৫ ও ১১ নম্বর ধারার অধীনে এনুমারেটর নিয়োগ করা হবে। জনগণনার দায়িত্ব পালনে অস্বীকার করলে সর্বোচ্চ ১,০০০ টাকা জরিমানা হতে পারে। পাশাপাশি দোষী সাব্যস্ত হলে, তিন বছর পর্যন্ত কারাদণ্ডের বিধানও রয়েছে।  ডিআই-এর তরফে সব স্কুলকে এই নির্দেশ কঠোরভাবে মেনে চলার আবেদন জানানো হয়েছে।
  • Link to this news (আজকাল)