• আগামী ৫ দিন রাজ্যজুড়ে বৃষ্টি! ভাসবে উত্তরের একাধিক জেলা, দক্ষিণে জারি হলুদ সতর্কতা
    প্রতিদিন | ০৯ জুলাই ২০২৬
  • আগামী ৫ দিন বৃষ্টিতে ভাসবে রাজ্য! উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। সোমবার পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে। আজ, বৃহস্পতিবার কলকাতার আকাশ দিনভর মেঘলা থাকবে। ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    হাওয়া অফিস জানিয়েছে, ছত্তিশগড়, ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে রয়েছে মৌসুমী অক্ষরেখা। এতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আজ, বৃহস্পতিবার দিনভর মেঘলা আকাশ। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। শনিবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায়। আজ, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি।

    দক্ষিণে বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি উত্তরে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে শনিবার থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা। আজ, অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। বৃষ্টি হবে শুক্রবারেও। শুক্রবার অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দার্জিলিং, কালিম্পং, কোচবিহার আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে।
  • Link to this news (প্রতিদিন)