• তৃণমূল সমর্থকদের পিস্তল উঁচিয়ে ভয় দেখানোর অভিযোগ, ধৃত ৩ বিজেপি কর্মী
    বর্তমান | ০৯ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবার রাতে ফুলবাগানে তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনা প্রকাশ্যে এসেছে। তৃণমূলের দুই সমর্থককে মারধর ও আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখানোর অভিযোগ উঠল। ফুলবাগান থানায় বিজেপির তিন কর্মীর বিরুদ্ধে অভিযোগ করেন তৃণমূল সমর্থকরা। তার ভিত্তিতে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তিনজনকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাত ৮টা নাগাদ সিআইটি রোডের কাছে ঘটনাটি ঘটে। অভিযোগকারীদের দাবি, এলাকায় তাঁরা গল্প করছিলেন। সেখানেই আচমকা চড়াও হয় বিজেপির কর্মীরা। রাস্তায় আড্ডা দেওয়া যাবে না বলে তারা শাসায়। এনিয়ে দু’পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়, হাতাহাতি হয়। অভিযোগ, সেই সময় বিজেপির এক কর্মী অস্ত্র দিয়ে ভয় দেখায়। খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগকারীদের দাবি, সেই সময় এক রাউন্ড গুলি চালায় অভিযুক্তরা। এরপরেই থানার দ্বারস্থ হন দুই তৃণমূল কর্মী। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘটনাস্থল পর্যবেক্ষণ করেন তদন্তকারীরা। পুলিশের দাবি, ঘটনাস্থলে গুলি চলেনি। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)