• BJP'তে যোগ দিয়ে রাজ্যসভায় সুখেন্দু-প্রকাশ-সুস্মিতা?
    আজকাল | ১০ জুলাই ২০২৬
  • বিউ সরকার: রাজ্যসভায় তৃণমূলের ধস নামিয়ে, সুখেন্দু শেখর রায়, প্রকাশ চিক বরাইক, সুস্মিতা দেব সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। তাঁদের তিন আসনেই ভোট ঘোষণা করেছে কমিশন। ভোট ঘোষণার পরেই জল্পনা ছিল, প্রকাশ চিক এবং সুখেন্দু শেখর এবার ভোটে প্রার্থী হচ্ছেন বিজেপি থেকে। যদিও প্রাথমিকভাবে দু'জনেই এই প্রসঙ্গে মুখ না খুললেও, বৃহস্পতিতে জোর জল্পনা দুপুর থেকে। তাঁদের ছেড়ে আসা আসনেই, এবার ভোট লড়বেন তিন প্রাক্তন সাংসদ? কারণ, বৃহস্পতিবার তিন তৃণমূলের প্রাক্তন সাংসদই পৌঁছন বিজেপি দপ্তরে। যদিও এই বিষয়ে সুস্মিতা দেবের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি বলেন, যা ঘোষণা করার, করবেন বিজেপির রাজ্য সভাপতি। 

    তৃণমূলের রক্তক্ষরণের মাঝেই, ১০ জুন সাংসদ পদ ছাড়েন সুস্মিতা দেব। সুস্মিতা দেবের মেয়াদ ছিল ২ এপ্রিল ২০৩০ পর্যন্ত। সুস্মিতার আগে এবং পরে, সুখেন্দু শেখর রায় ৮ জুন প্রকাশ চিক বরাইক ১১ জুন পদত্যাগ করেন। তিন সাংসদেরই এখনও মেয়াদ বহুদিনের। ফলে ওই তিন আসনেই ভোট হবে। 
  • Link to this news (আজকাল)