• রাজ্যসভার প্রার্থী ঘোষণা বিজেপির! দলে যোগ দিয়েই রাজ্যসভার প্রার্থী হলেন সদ্য তৃণমূল ছাড়া ৩ সাংসদ
    News18 বাংলা | ১০ জুলাই ২০২৬
  • বুধবার আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি। বিজেপিতে যোগ দিয়েই সুখবর পেলেন সদ্য তৃণমূল ত্যাগ করা তিন প্রাক্তন রাজ্যসভার সাংসদ— সুস্মিতা দেব, সুখেন্দু শেখর রায় এবং প্রকাশ চিক বরাইক। এই তিন জনকেই আসন্ন রাজ্যসভা নির্বাচনে প্রার্থী করেছে বিজেপি।

    উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে তৃণমূলের হারের পর গত মাসে এই তিন নেতা রাজ্যসভার সদস্যপদ এবং দলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দেন। তাঁদের পদত্যাগের ফলে রাজ্যসভার তিনটি আসন শূন্য হয়ে যায়, যার জন্যই এবার উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। বিজেপিতে যোগ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাঁদের রাজ্যসভা নির্বাচনের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

    বৃহস্পতিবার বিকেলেই বিজেপিতে যোগদান করলেন তৃণমূল প্রাক্তন তিন রাজ্যসভা সাংসদ সুখেন্দু শেখর রায়, প্রকাশ চিক বরাইক এবং সুস্মিতা দেব। তাঁকে উত্তরীয় পরিয়ে যোগদান করান বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

    বিজেপিতে যোগ দেওয়া নিয়ে শমীক ভট্টাচার্য বলেন, “বাংলার ৯৫%-এর বেশি মানুষ ভোট দিতে পেরেছে নির্ভয়ে। মানুষ পশ্চিমবঙ্গের মাটিতে গণতান্ত্রিক ব্যবস্থায় ভরসা রাখতে চাইছে। এই পরিস্থিতিতে রাজ্যসভার তিন সাংসদ যাদের পারফরমেন্স প্রতিনিয়ত যোগদান সর্বজন বিধিত। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক এই তিনজন তাদের সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন। তারা আনুষ্ঠানিক ভাবে আমাদের দলে যোগদান করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তারা কাজ করবেন”।

    তিনি আরও বলেন, “আমাদের যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম সেটা সরকার পূরণ করছে এখন। দীর্ঘ ৫০ বছরের অনুন্নয়ন এর খড়া কাটিয়ে উন্নয়ন এর গতি আনতে তারা আমাদের দলের প্রতি আস্থা রেখেছেন”। সুখেন্দু শেখর রায়-সহ তিন প্রাক্তন সাংসদকে উত্তরীয় পরিয়ে যোগদান করালেন শমীক ভট্টাচার্য।
  • Link to this news (News18 বাংলা)