• ভিক্টোরিয়ায় পৌঁছল ‘দুর্গা’, রাত পোহালেই পাতালপথে বিরাট কর্মযজ্ঞ!
    প্রতিদিন | ১০ জুলাই ২০২৬
  • কলকাতা মেট্রোয় যুগান্তকারী অগ্রগতি। ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রো স্টেশন পর্যন্ত পৌঁছল টানেল বোরিং মেশিন ‘দুর্গা’। শুক্রবার সকালেই শুরু হবে কর্মযজ্ঞ।

    জোকা-এসপ্ল্যানেড রুটে কাজ করছে টানেল বোরিং মেশিন ‘দুর্গা’ এবং ‘দিব্যা’। ৯০ মিটার লম্বা এবং ৬৫০ টন ওজনের টানেল বোরিং মেশিন ‘দুর্গা’। সেটি তৈরি হয়েছে চেন্নাইতে। খিদিরপুরে ভূপৃষ্ঠ থেকে ১৭ মিটার নিচে টানেল বোরিং মেশিনটি সুড়ঙ্গ খননের কাজ করছে। পার্ক স্ট্রিটের দিকে কাজ করছে ‘দুর্গা’। ‘দিব্যা’ জোকামুখী লাইনে কাজ করছে।

    ‘দুর্গা’ ও ‘দিব্যা’ নামে দুটি টিবিএম খিদিরপুর থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত ২.৬৫ কিলোমিটার দীর্ঘ যুগ্ম টিউব টানেল নির্মাণের কাজে নিয়োজিত হয়েছে। ‘দুর্গা’-র সুড়ঙ্গ খননের কাজ ২০২৬ সালের ডিসেম্বর মাসে এবং ‘দিব্যা’-র ব্রেকথ্রু ২০২৭ সালের মার্চ মাসে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। মেট্রোর তরফে জানানো হয়েছে, নতুন প্রজন্মের এই টিবিএমগুলি অত্যন্ত নিরাপদ ও দক্ষ, যা প্রতি মিনিটে প্রায় ৮০ মিলিমিটার হারে খনন করতে সক্ষম। প্রতিটি টিবিএমের দৈর্ঘ্য ৯৫ মিটার এবং ওজন প্রায় ৬০০ টন। এগুলিতে ইনফ্লেটেবল সিল, প্রেসার ট্রান্সডিউসার, টেল স্কিন গ্রিস (টিএসজি) লাইন এবং ব্যাকআপ টিএসজি পাম্প-সহ একাধিক আধুনিক সুরক্ষা ব্যবস্থা রয়েছে, যা স্থানীয় ভূতাত্ত্বিক অবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
  • Link to this news (প্রতিদিন)