• রচনার খারাপ লাগার সুর এবার কনীনিকার গলাতেও! রান্নাঘর শো থেকে বাদ পড়তে এবার মুখ খুললেন অভিনেত্রী
    News18 বাংলা | ০৯ জুলাই ২০২৬
  • ১৫ বছর ধরে টানা দিদি নম্বর ১ শো করার পর এই শো থেকে সরিয়ে দেওয়া হয় রচনা বন্দ্যোপাধ্যায়কে৷ এই নিয়ে তিনি ক্ষোভে ফেটে পড়েছিলেন৷ একই ভাবে রান্নাঘর শো থেকে বাদ পড়েছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়ও৷ এই নিয়ে মুখ খুললেন অভিনেত্রী৷

    নিজেদের ৩টি হিট শোয়ের ফরম্যাট ও অ্যাঙ্কর বদল করেছে জি বাংলা৷ যার মধ্যে রয়েছে দিদি নম্বর ১, দাদাগিরি, রান্নাঘর৷ এই ৩টি রিয়ালিটি শো অত্যন্ত জনপ্রিয়, এবং একই রকমভাবে জনপ্রিয় ছিলেন এই শোয়ের হোস্ট বা সঞ্চালক৷ যেমন দিদি নম্বর ১-এর সঙ্গে রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম জুড়ে গেছিল ১৫ বছর ধরে৷ অন্যদিকে দাদাগিরি ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের শো৷ কিন্তু তাঁর বদলে এখন দেব এসেছেন৷ আর রান্নাঘর থেকে কনীনিকা বন্দ্যোপাধ্যায় সরিয়ে নিয়ে আসা হয়েছে বিশ্বনাথ বসু ও রিখিয়া রায় চৌধুরীকে৷

    বাংলায় কুকারি শো অর্থাৎ রান্নার শোয়ের জন্য বিখ্যাত জি বাংলার রান্নাঘর৷ আগে এই শোটি করতেন সুদীপা চট্টোপাধ্যায়৷ দীর্ঘদিন ধরে এই শোয়ের সঞ্চালনা করতেন সুদীপা৷ এই শোয়ের নামই ছিল সুদীপার রান্নাঘর৷ এরপর তাঁকে সরিয়ে নিয়ে আসা হয় কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে৷ তিনিও প্রায় ৬০০টি এপিসোড শ্যুট করেছেন৷

    বিভিন্ন রকমের রান্না, ঘরোয়া থেকে রেস্তোরাঁর রান্না, বাড়ির মা-ঠাকুমার মেন্যু থেকে নামী রেস্তোরাঁর শেফরাও এসে দারুণ দারুণ পদ রান্না কীভাবে রান্না করতে হবে, তা শিখিয়ে দিতেন৷ ফলে বাড়ির মহিলাদের কাছে এই শো খুবই আকর্ষণীয়৷ আর এই শোয়ের হোস্ট হিসেবে কনীনিকাও সবার পছন্দের ছিল৷

    সুদীপার পর এই শো হোস্ট করা কনীনিকার কাছেও চ্যালেঞ্জ ছিল৷ কারণ দীর্ঘদিন এই শোয়ের সঙ্গে যুক্ত ছিলেন সুদীপা৷ যদিও কনীনিকা সকলের মন জয় করে নিয়েছিলেন৷

    তিনি এই শো খুব আনন্দ করে শ্যুট করেছেন৷ আর এই শো থেকে তিনি খুব সম্মান পয়েছেন, নিজেই জানিয়েছেন নায়িকা৷

    কনীনিকার কথায়, রান্নাঘর আমার প্রাণের শো ছিল, খুব আনন্দ করে কাজ করেছি৷ আমি প্রায় ৬০০ টা এপিসোড করেছি৷ আমার কোনও ক্ষোভ নেই, খুব আনন্দ করেছি শ্যুটিং চলাকালীন, ভালবাসা পেয়েছি, সম্মান পেয়েছি৷ আশা করি ওদের যে শো ওদের চলছে সেটা দারুণ চলবে৷ তবে তিনি জানান যে, এই শো আমি মিস করি, সঙ্গে তিনি যোগ করেন যে শো থেকে পাওয়া অর্থওটা তিনি মিস করেন!

    সম্প্রতি রচনা বন্দ্যোপাধ্যায় দিদি নম্বর ১ ও বিদ্রোহী তৃণমূলী হিসেবে সাক্ষাৎকার দিয়ে বিতর্ক তৈরি করেছেন তিনি৷ রচনার বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন কনীনিকা৷

    যেই কথাটি নিয়ে ট্রোলের মুখে পড়নে রচনা, সেই কথা ধরেই কনীনিকা বলেন যে রচনা একেবারে ঠিক কথা বলেছেন৷ এই বিষয়ে রচনার পাশে দাঁড়ান কনীনিকা৷
  • Link to this news (News18 বাংলা)