বর্ধমান থেকে হুগলি যাতায়াতের জন্য চালু হচ্ছে নতুন সরকারি বাস। শুক্রবার থেকে কালনা থেকে চুঁচুড়া রুটে নামছে SBSTC-র নতুন বাস। বলাগড়ের বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী সুমনা সরকারের উদ্যোগে চালু এই রুট। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে হুগলিতে শুরু হচ্ছে এই রুটে সরকারি বাস পরিষেবা। সরকারি বাস হওয়ায় বিনামূল্যে যাতায়াত করতে পারবেন মহিলারা।
রাজ্যে বিজেপি সরকার এসেই মহিলাদের জন্য সরকারি বাসের যাত্রা বিনামূল্যে করার ঘোষণা করেছে। এই বাসটি সরকারি বাস হওয়ায় সেই সুবিধা পাবেন মহিলা যাত্রীরা। মন্ত্রী সুমনা সরকার বলেন, ‘মুখ্যমন্ত্রী ও পরিবহণ মন্ত্রীর কাছে আমরা আবেদন করেছিলাম। সেই মতো শুক্রবার থেকে এই বাস পরিষেবা শুরু হচ্ছে।’ তিনি জানান, বলাগড় এলাকা থেকে প্রচুর মহিলা কাজের জন্য বাইরে যান। বিনামূল্যে বাস পরিষেবা পেলে তাঁদের অনেক সুবিধা হবে।