জঙ্গলমহলে এবার নতুন আকর্ষণ, রাজ্য পেতে চলেছে নয়া চিড়িয়াখানা
News18 বাংলা | ১০ জুলাই ২০২৬
বদলের বাংলায় নতুন সরকারের হাত ধরে আরও এক উদ্যোগ। রাজ্য পেতে চলেছে নয়া চিড়িয়াখানা। জঙ্গলমহলে এবার নতুন আকর্ষণ। মুকুটমণিপুরের মুকুটে যুক্ত হচ্ছে জোড়া নয়া পালক। জঙ্গলমহলের পর্যটনের সৌন্দর্যে এবার যুক্ত হচ্ছে উন্নয়নের নতুন অধ্যায়। বাঁকুড়ার মুকুটমণিপুরে এবার আধুনিক রোপওয়ের পাশাপাশি নতুন চিড়িয়াখানা তৈরির উদ্যোগ নতুন সরকারের।
আরও পড়ুন– ‘পুলিশের আত্মরক্ষার অধিকার আছে, পুলিশ কি দাঁড়িয়ে গুলি খাবে…?’ বারুইপুর নিয়ে সাফ মন্তব্য এনকাউন্টার স্পেশালিস্ট দয়া নায়েকের
মুকুটমণিপুরের সৌন্দর্যের মানচিত্রে এবার যুক্ত হচ্ছে উন্নয়নের আরও এক নতুন অধ্যায়। আধুনিক রোপওয়ে ও নতুন চিড়িয়াখানা শুধুমাত্র পর্যটকদের জন্য নতুন আকর্ষণই নয়, স্থানীয় কর্মসংস্থান, ব্যবসা ও অর্থনীতিতেও যে আনবে নতুন গতি তা বলার অপেক্ষা রাখে না। পর্যটনের বিকাশের হাত ধরে আরও সমৃদ্ধ ও সম্ভাবনাময় হয়ে উঠবে মুকুটমণিপুর।
আরও পড়ুন– প্রচণ্ড বৃষ্টির মধ্যে শিশুকন্যাকে সঙ্গে নিয়ে খাবার ডেলিভারি দিতে গেলেন মহিলা ! দেখে গলে গেল গ্রাহকের মন
বিগত সরকার জঙ্গলমহলের উন্নয়নে কোনও নজর দেয়নি বলে বার বার অভিযোগে সরব হয়েছে বঙ্গ বিজেপি। সরকারে এলে জঙ্গলমহলকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছিল পদ্ম শিবির। আর এবার পরিবর্তনের বাংলাতে নতুন সরকারের নজর জঙ্গলমহলের উন্নয়ন। চিড়িয়াখানায় পাশাপাশি মুকুটমণিপুরের নতুন আকর্ষন রোপওয়ের দৌলতে এলাকার যুবক যুবতীদের কর্মসংস্থান, অর্থনৈতিক উন্নয়ন এবং সেই সঙ্গে পর্যটকদের জন্যও মুকুটমণিপুরের মুকুটে জোড়া নতুন পালক যুক্ত হওয়ার খবর নিঃসন্দেহে খুশির।
সরকার আশাবাদী, এই উদ্যোগ জায়গাটির প্রতি পর্যটকদের আরও দৃষ্টি আকর্ষণ করবে, আর তারই সঙ্গে মুকুটমণিপুর তথা সমগ্র বাঁকুড়ার পর্যটন শিল্পে জোয়ার আসবে। শুধু মিনি জু নয়, সরকার এখানে একটি রোপওয়ে তৈরির প্রস্তাবও পেশ করেছে। সরকারের লক্ষ্য, একত্রে এই দুটি প্রকল্প পর্যটন পরিকাঠামো শক্তিশালী করা এবং পর্যটকদের সংখ্যা বাড়ানো।