• আজ রাত ৮টা থেকে দু’দিন বন্ধ চিংড়িঘাটা ফ্লাইওভার
    বর্তমান | ১০ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, শুক্রবার রাত ৮টার পর চিংড়িঘাটায় সল্টলেকমুখী ফ্লাইওভারে যান চলাচল বন্ধ করা হবে। সোমবার সকাল ৮টা পর্যন্ত তা বন্ধ থাকবে। তারপর খুলে দেওয়া হবে যানবাহন চলাচলের জন্য। বৃহস্পতিবার এই মর্মে লালবাজারের ট্রাফিক বিভাগ নির্দেশিকা প্রকাশ করেছে। অরেঞ্জ লাইন মেট্রো (নিউ গড়িয়া-বিমানবন্দর) রুটে চিংড়িঘাটায় পিলার সংযোগের কাজের জন্য চিংড়িঘাটা ফ্লাইওভারে যান চলাচল বন্ধ করছে লালবাজার।

    দক্ষিণ কলকাতা, দক্ষিণ-পূর্ব কলকাতা ও  দক্ষিণ শহরতলি থেকে বাইপাস হয়ে সল্টলেক, সেক্টর ফাইভ, নিউটাউন যাওয়ার জন্য চিংড়িঘাটা ফ্লাইওভার গুরুত্বপূর্ণ পথ। ৬০ ঘণ্টা ফ্লাইওভার বন্ধ থাকার জেরে বাইপাসে যানজটের আশঙ্কা তৈরি হয়েছে। সে সময় বিকল্প রুট হিসাবে বেলেঘাটা মেইন রোড ও ব্রডওয়ে দিয়ে সল্টলেক, নিউটাউনে যেতে পারবে যানবাহন।
  • Link to this news (বর্তমান)