আগুনে গ্রীষ্মের পর বর্ষায় বিপর্যস্ত উত্তরভারত, উত্তরাখণ্ডে ধসে মৃত ১০, নদীর জল বেড়ে বিপদে উত্তরপ্রদেশ-হিমাচল
প্রতিদিন | ১০ জুলাই ২০২৬
গত বছরের পুনরাবৃত্তি। গ্রীষ্মের পোড়ার পর দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর দাপটে বিপর্যস্ত গোটা উত্তরভারত। দিল্লি, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচলের বহু এলাকা একাটানা ভারী বৃষ্টিতে জলমগ্ন। দিল্লিতে ঝড়জলের মরশুমে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ জনের। অন্যদিকে উত্তরাখণ্ডে ভূমিধসে ১০ জনের মৃত্যুর খবর মিলেছে। উত্তর ভারতের একাধিক রাজ্যে নদীগুলির জলস্তর বিপদসীমার কাছে। এর জেরে বন্যার শঙ্কা দেখা দিয়েছে বিস্তীর্ণ অঞ্চলে। ধস নামায় হিমাচল ও উত্তরাখণ্ডের বহু রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে। বহু এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই অবস্থায় মৌসম ভবন নতুন করে দুর্যোগের পূর্বাভাস দেওয়ায় প্রমাদ গুনছে বিভিন্ন রাজ্যের প্রশাসন।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]