• টানা বৃষ্টির মাঝেই জোড়া হাতির তাণ্ডব, আতঙ্কে রাত কাটাচ্ছেন গঙ্গাজলঘাটির বাসিন্দারা
    News18 বাংলা | ১০ জুলাই ২০২৬
  • নাগাড়ে বৃষ্টি, তার সঙ্গে লোকালয়ে জোড়া হাতির তাণ্ডব। তীব্র আতঙ্ক এলাকাজুড়ে। বৃষ্টি ও জোড়া হাতির তাণ্ডবে কার্যত অতিষ্ট বাঁকুড়ার গঙ্গাজলঘাটি এলাকার মানুষ। কখনও জাতীয় সড়কে আবার, কখনও লোকালয়ের মধ্যে ঢুকে কার্যত তাণ্ডব চালাচ্ছে হাতি দুটি। ইতিমধ্যেই হাতির হানায় ক্ষতিগ্রস্থ হয়েছে এলাকার একাধিক বাড়ি। বন দফতর প্রয়োজনীয় পদক্ষেপ না করায় ক্ষোভ বাড়ছে এলাকার মানুষের মধ্যে।

    বন দফতর সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়া জেলার বিভিন্ন জঙ্গলে এখন সব মিলিয়ে ৫ টি হাতি রয়েছে। এর মধ্যে ২ টি হাতি রয়েছে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি এলাকার জঙ্গলে। সেই জঙ্গল থেকে মাঝে মধ্যেই জোড়া হাতি বেরিয়ে চলে আসছে লোকালয়ে। মাঝেমধ্যে বাঁকুড়া রানীগঞ্জ জাতীয় সড়কেও হানা দিচ্ছে ওই জোড়া হাতি।

    গতকাল রাত থেকে চলছে অবিরাম বৃষ্টিপাত। এরই মাঝে জোড়া হাতি তাণ্ডব অতিষ্ট গঙ্গাজলঘাটি এলাকার মানুষ। গতকাল রাতে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি হাসপাতাল কলোনিতে হানা দেয় জোড়া হাতি। সেখানে হাতির হানায় ক্ষতিগ্রস্থ হয় একাধিক বাড়ির সীমানা পাঁচিল। কাঠাঁল, আম-সহ একাধিক গাছ থেকে কাঠাঁল আম পেড়ে খেয়ে ছড়িয়ে নষ্ট করে। পরে গঙ্গাজলঘাটি বাজার এলাকাতেও কার্যত তাণ্ডব চালায় হাতি দুটি।

    স্থানীয়দের দাবি, হাতি দুটি এলাকায় তাণ্ডব চালানোর সময় বার বার বন দফতরকে খবর দেন স্থানীয়রা। কিন্তু হাতি দুটিকে লোকালয় থেকে সরিয়ে ফের জঙ্গলে পাঠানোর ব্যপারে কোনও পদক্ষেপ করেনি বন কর্মীরা। আর এতেই বাড়ছে উত্তোরত্তর এলাকায় ক্ষোভ।

    আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং নদিয়া জেলায় কমলা সতর্কতা। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে, আলিপুর আবহাওয়া দফতরের সর্তকতা। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় হলুদ সতর্কতা।

    প্রিয়ব্রত গোস্বামী
  • Link to this news (News18 বাংলা)