• শুধু কন্ডোম নয়, কলেজের ইউনিয়ন ছিল আরও অনেক ব্যবস্থা! টিএমসিপি নেতাদের কীর্তি ফাঁস নিউ ব্যারাকপু
    News18 বাংলা | ১০ জুলাই ২০২৬
  • দীর্ঘদিন ধরে নিউ ব্যারাকপুরের এপিসি কলেজের ছাত্র সংসদ তৃণমূল ছাত্র পরিষদের দখলে ছিল বলে দাবি। সম্প্রতি রাজ্যে সরকার পরিবর্তনের পর কলেজের ইউনিয়ন রুমে অভিযান চালান একদল ছাত্র। অভিযানের সময় ইউনিয়ন রুমের ভিতর থেকে কন্ডোম, মদের বোতল, গাঁজা সেবনের সরঞ্জাম এবং কোকেন বলে সন্দেহজনক একটি মাদকদ্রব্য উদ্ধার হয়েছে বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে কলেজ চত্বরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    এই ঘটনার জন্য তৃণমূল ছাত্র পরিষদের কয়েকজন নেতার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন অভিযানে অংশ নেওয়া ছাত্রদের একাংশ। তবে এই অভিযোগের বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কলেজের ভিতরে এই ধরনের সামগ্রী উদ্ধারের অভিযোগ প্রকাশ্যে আসার পর ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক মহলের একাংশও উদ্বেগ প্রকাশ করেছেন। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

    সম্প্রতি কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের মতো একই ঘটনা নিয়ে তুমুল শোরগোল পড়ে উত্তর ২৪ পরগনার বারাসত গভর্নমেন্ট কলেজে। বারাসত গভর্নমেন্ট কলেজের লাইব্রেরি ভবন থেকে উদ্ধার ব্যবহৃত কন্ডোম ও সারি সারি খালি মদের বোতল! ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এখানেই শেষ নয়, ‘অস্বাভাবিক’ভাবে সাজানো বেঞ্চ দেখেও প্রশ্ন উঠতে শুরু করেছে কর্মকাণ্ড নিয়ে। সূত্রের খবর, দীর্ঘদিন বন্ধ থাকা ওই ভবনের চাবি সম্প্রতি হাতে পাওয়ার পর সেখানে প্রবেশ করে ছাত্র-ছাত্রীরা, আর সেখানে ঢুকতেই চোখ কপালে ওঠে তাদের।

    অভিযোগ, ওই ভবনের তিনতলায় একাধিক বেঞ্চ জোড়া দিয়ে খাটের মতো করে সাজিয়ে রাখা ছিল। পাশাপাশি বাথরুম ও বিভিন্ন বেঞ্চের নিচে পড়ে থাকতে দেখা যায় ব্যবহৃত নিরোধের প্যাকেট। ভবনের ছাদ এবং বিভিন্ন কোণায় ছড়িয়ে-ছিটিয়ে ছিল মদের খালি বোতল। এই দৃশ্য দেখে ক্ষোভে ফেটে পড়ে ছাত্র-ছাত্রীরা। তাদের দাবি, শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে এ ধরনের সামগ্রী পাওয়া অত্যন্ত উদ্বেগজনক। কলেজ চত্বরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে তারা দ্রুত তদন্ত এবং দোষীদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, তার জন্য কঠোর নজরদারিরও আবেদন করেছেন। এবার তালিকায় আরও এক নাম৷
  • Link to this news (News18 বাংলা)