• মমতাকে ফের চ্যালেঞ্জ ঋতব্রতদের! এবার কী?
    আজকাল | ১১ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক:

    আজকাল ওয়েবডেস্ক: কালীঘাট তৃণমূলকে চ্যালেঞ্জ জানাতে পাল্টা 'জাতীয় কর্মসমিতি' আগেই ঘোষণা করা হয়েছিল। এবার দলের রাজ্য কমিটি এবং বিভিন্ন শাখা সংগঠনের শীর্ষ পদাধিকারীদের নাম ঘোষণা করলেন তৃণমূলের 'বিদ্রোহী' গোষ্ঠীর নেতা ঋতব্রত ব্যানার্জি। তারুণ্য ও অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি করা হয়েছে বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব।

    ঋতব্রত তৃণমূলের রাজ্য সভাপতি মনোনীত হয়েছেন বিপ্লব মিত্র।  কার্যকরী রাজ্য সভাপতি জাভেদ আহমেদ খান। এছাড়াও, সদ্য মমতা শিবির থেকে দলের 'বিদ্রোহী' গোষ্ঠীতে যোগ দেওয়া চন্দ্রিমা ভট্টাচার্যকে 'জাতীয় কর্মসমিতি'র সদস্য করা হয়েছে। একই পদ দেওয়া হয়েছে অভিজিৎ সিনহাকেও।

    এছাড়াও তৃণমূলেরক বিভিন্ন শাখা সংগঠনগুলোর রাজ্য সভাপতি ও কার্যকরী সভাপতিদের নামও এদিন ঘোষণা করা হয়। 

    - তৃণমূল যুব-কংগ্রেসের সভাপতি আনিসুর রহমান বিদেশ। কার্যকরী সভাপতি সৌরভ বসু।- মহিলা কংগ্রেসের নতুন সভাপতি সাবিনা ইয়াসমিন। কার্যকরী সভাপতি শিউলি সাহা। - তৃণমূল ছাত্রপরিষদের চেয়ারম্যান কোহিনুর মজুমদার। সভাপতি সুদীপ রাহা।- তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি নির্মল দে। - কৃষক সংগঠনের সভাপতি নিশীথকুমার মালিক।- সংখ্যালঘু সেলেরসভাপতি বাহারুল ইসলাম।- তফশিলি জাতি ও উপজাতি মোর্চার সভাপতি আশিস মার্জিত।

    উল্লেখ্য, বিধানসভা ভোটে পরাজয়ের পর দল পরিচালনায় অভিষেক ব্যানার্জির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূলের তরুণ মুখ কোহিনুর মজুমদার। এরপরই তাঁকে দল থেকে ছ'বছরের জন্য সাসপেন্ড করা হয়। শেষপর্যন্ত, দলের 'বিদ্রোহী' শিবিরে নাম বড় পদ পেলেন কালীঘাট তৃণমূল শিবিরের সাসপেন্ড হওয়া নেতা।
  • Link to this news (আজকাল)