• কয়েক মিনিটেই ব্যান্ডেল থেকে হালিশহর, জলপথে নতুন রুটে জুড়ল দুই জেলা! সুবিধা মোটরসাইকেল আরোহীদেরও
    News18 বাংলা | ১১ জুলাই ২০২৬
  • উত্তর চব্বিশ পরগণার সঙ্গে জলপথে হুগলির যোগাযোগ আরও সহজ হল৷ হুগলি ঘাট এবং চাঁদনি ঘাট থেকে উত্তর চব্বিশ পরগণার হালিশহরের দুটি ঘাটে আসার জন্য দুটি গ্যাংওয়ে ও পনটুন জেটির উদ্বোধন হল৷ কিছুদিনের মধ্যেই এই রুটে শুরু হবে ফেরি সার্ভিস৷ ফলে কয়েক মিনিটেই গঙ্গা পাড় করে হুগলি এবং উত্তর চব্বিশ পরগণার মধ্যে যাতায়াত করা যাবে৷

    হুগলির সঙ্গে উত্তর ২৪ পরগণার মধ্যে ব্যান্ডেল থেকে হুগলি ঘাট হয়ে নৈহাটি পর্যন্ত রেল যোগাযোগের ব্যবস্থা রয়েছে। চুঁচুড়া- নৈহাটি ফেরি সার্ভিসও চালু আছে। এবার হুগলি ঘাট ও চাঁদনী ঘাট থেকে উত্তর ২৪ পরগণার হালিশহর ঘটে যোগাযোগ যাওয়ার জন্য আরও উন্নতি হল।

    আজই উদ্বোধন করা হল হুগলি ও চাঁদানি ঘাটে দুটি গ্যাংওয়ে ও পনটুন জেটির। সবথেকে বড় কথা এই জেটি দিয়ে সাইকেল বাইক নিয়ে পারাপার করা যাবে।

    এ দিন হুগলিতে জেটির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ।বিজেপি বিধায়ক জানান,বহু মানুষ হুগলি থেকে উত্তর ২৪ পরগণায় যাতায়াত করেন।আবার ওই জেলা থেকেও কাজের জন্য বহু মানুষ হুগলিতে আসেন। এতদিন অনেকটাই ঘুরপথে যাতায়াত করতে হত তাঁদের৷ ফলে সময় যেমন বেশি লাগত, আবার হয়রানিও হত৷ নতুন করে দুটি জেটি হওয়ায় যাঁরা হুগলি থেকে হালিশহরের কাছাকাছি এলাকায় যেতে চান, তাঁদের সুবিধা হবে৷ কল্যাণীতে এইমস হাসপাতালেও বহু মানুষ হুগলি থেকে আসেন৷ ফেরি সার্ভিস ধরে হালিশহর চলে আসতে পারলে তাঁদেরও অনেকটা সুবিধা হবে৷

    জানা গিয়েছে, পরিবহণ দফতর থেকে ভেসেল বরাদ্দ করলেই আগামী একমাসের মধ্যে এই ফেরি সার্ভিস চালু হয়ে যাবে৷
  • Link to this news (News18 বাংলা)