• নদী ভাঙন রোধে মালদা-মুর্শিদাবাদ পাচ্ছে 3 হাজার 600 কোটি ! ঘোষণা মুখ্যমন্ত্রীর
    eTV Bharat | ১০ জুলাই ২০২৬
  • বহরমপুর, 10 জুলাই: মুখ্যমন্ত্রীর আসনে বসার পর প্রথমবার মুর্শিদাবাদ সফরে এসে মালদা এবং মুর্শিদাবাদকে 'বোনস' দিয়ে গেলেন শুভেন্দু অধিকারী। ভাঙন কবলিত এই দুই জেলায় নদী ভাঙন রোধে 3 হাজার 600 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে বলে আশ্বাস দিলেন বাংলার প্রশাসনিক প্রধান। এই টাকার 50 শতাংশ দেবে কেন্দ্র সরকার। বাকিটা দেবে রাজ্য সরকার।

    বহরমপুরে রবীন্দ্রসদনে প্রশাসনিক বৈঠক শেষে শুক্রবার মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, "মালদা এবং মুর্শিদাবাদ জেলায় নদী ভাঙনের জন্য কেন্দ্র সরকারের কাছে 3 হাজার 600 কোটি টাকার প্রস্তাব পাঠিয়েছি। এই টাকার মধ্যে মুর্শিদাবাদ জেলা পাবে 2 হাজার 500 কোটি টাকা। এই টাকায় ফরাক্কা থেকে লালগোলা হয়ে ভগবানগোলা পর্যন্ত গঙ্গা পদ্মা ভাঙন রোধের কাজ হবে।"

    মুর্শিদাবাদের অন্যতম বড় সমস্যা ভাঙন। এতদিন রাজ্য এবং কেন্দ্র সরকারের তালমিল না থাকায় নদীর দুপাশে থাকা বসদিন্দারা দুর্ভোগে ভুগছিলেন। প্রতিটি বর্ষা মরশুম তাঁদের কাছে নতুন নতুন আতঙ্কের বার্তা বয়ে আনত ৷ বিজেপির ডাবল ইঞ্জিন সরকার আসায় মুর্শিদাবাদ জেলার মানুষ আশায় বুখ বাঁধতে শুরু করেন। এদিন শুভেন্দু অধিকারী মানুষের আশা পূরনের দিশা দিয়ে গেলেন। ভাঙন প্রতিরোধ হলে গঙ্গা পদ্মা তীরবর্তী মানুষ শুধু নিশ্চিত আশ্রয় পাবেন না নয়, ভূমিক্ষয় রোধ হওয়ায় কৃষিতেও জোয়ার আসবে বলে মনে করা হচ্ছে।

    শুভেন্দু আরও বলেন, "পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার জন্য জেলাপ্রশাসনকে বলেছি। পরিযায়ী শ্রমিকরা ফিরে এলে ভিবি জিরামজি সহ শ্রমিকদের একাধিক প্রকল্পে কাজের সুযোগ পেয়ে প্রান্তিক শ্রমিক পরিবারগুলি মসদিক 15 থেকে 18 হাজার টাকা আয় করতে পারবেন।"

    সাংবাদিক বৈঠক থেকেই বিগত সরকারের একাধিক দুর্নীতির ঝাঁপিও খোলেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু বলেন, "আগের সরকারে আমলে জেলা পরিষদে ব্যাপক দুর্নীতি হয়েছে। ভুয়ো ক্রেডেনিশিয়ালসের ভিত্তিতে কাজ দেওয়া হয়েছে। লক্ষ্মীর ভান্ডারে 600টি ভুয়ো অ্যাকাউন্ট ছিল। 3 হাজার 500 ভুয়ো স্কলারশিপ দেওয়া হয়েছে। এসসি, এসটি সংশাপত্র, প্রতিবন্ধী সংশাপত্রে বহু ভুয়ো বেড়িয়েছে। এখন আর এটা হবে না।"

    একইসঙ্গে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্বাস্থ্য পরিষেবার বেহাল অবস্থার কথাও তিনি তুলে ধরেন। বলেন, "এখান থেকে বহু রোগীকে রেফার করা হচ্ছে। এই প্রবণতা বন্ধ করতে হবে ৷" পাশাপাশি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের কার্ডিওলজি, নেফ্রোলজি, নিউরোলজি সহ চারটি বিভাগের জন্য পাঁচজন অভিজ্ঞ চিকিৎসক নিয়োগ করে দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী।
  • Link to this news (eTV Bharat)