আজ ডানকুনিতে শিল্প সম্মেলনে মুখ্যমন্ত্রী শুভেন্দু
বর্তমান | ১১ জুলাই ২০২৬
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: আজ, শনিবার হুগলির ডানকুনিতে শিল্প সম্মেলনে যোগ দিতে আসবেন রাজ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় একটি হোশিয়ারি কারখানার জমিতে ওই সম্মেলন হবে। শুক্রবার সেখানেই নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে গিয়েছিলেন চন্দননগর কমিশনারেটের কমিশনার সুনীল যাদব। ইতিমধ্যে শিল্প সম্মেলন ঘিরে ওই কারখানা চত্বরে বিরাট আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসনের তরফেও এদিন প্রস্তুতি খতিয়ে দেখা হয়। ছিলেন শিল্পসংস্থার কর্তারাও। জানা গিয়েছে, গো-মাতার পুজো দিয়ে কর্মসূচির সূচনা করবেন মুখ্যমন্ত্রী। শতাধিক উদ্যোগপতির ওই সম্মেলনে যোগ দেওয়ার কথা।
Link to this news (বর্তমান)