• দু’বছর বন্ধ থাকার পর অবশেষে চালু হচ্ছে কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস
    বর্তমান | ১১ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের প্রভূত উন্নতির ইঙ্গিত আগেই মিলেছিল। এবার দীর্ঘ ২ বছর বন্ধ থাকার পর দুই বাংলার মধ্যে যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালু হতে চলেছে। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেসের চাকা গড়াতে চলেছে। রেলমন্ত্রক থেকে পূর্ব রেলের জেনারেল ম্যানেজারকে লিখিতভাবে এই ট্রেন চালুর প্রয়োজনীয় প্রস্তুতি সেরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে আরও বলা হয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। অর্থাৎ সীমান্ত সুরক্ষা বাহিনীর সবুজ সংকেত মেলার পর মৈত্রী এক্সপ্রেস চালুর দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে। 

    উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই ওপার বাংলায় লাগাতার হিংসার ঘটনায় মৈত্রী এক্সপ্রেসের যাত্রা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। তারপর পদ্মা দিয়ে অনেক  জল বয়ে গিয়েছে। গদিচ্যুত শেখ হাসিনার জায়াগায় ভোটে জিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। সম্প্রতি পশ্চিমবঙ্গের প্রাক্তন বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ করেছে নরেন্দ্র মোদি সরকার। তারপর থেকেই দুই পড়শি দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। তারই ফলশ্রুতিতে মৈত্রী এক্সপ্রেস চালু হতে চলেছে হলে বিদেশ মন্ত্রক সূত্র্রের দাবি।   ফাইল চিত্র
  • Link to this news (বর্তমান)