• সোমবারই কার্যকর গুন্ডাদমন আইন
    বর্তমান | ১১ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: আগামী সোমবার থেকে রাজ্যে লাগু হচ্ছে গুন্ডাদমন আইন। শুক্রবার মুর্শিদাবাদে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ‘দি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অব অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল ২০২৬’ এবং ‘ওয়েস্ট বেঙ্গল মেইনটেনেন্স অব পাবলিক অর্ডার অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬’ শীর্ষক বিল দু’টিতে ইতিমধ্যে রাজ্যপাল আর এন রবি সই করেছেন। গেজেট নোটিফিকেশন জারি করে সোমবার থেকে সেই আইন কার্যকর করতে চলেছে স্বরাষ্ট্র দপ্তর। এই সূত্রে মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘ট্রেন, বাস জ্বালানো, পুলিশকে মারধর এখন অতীত। মামলার বিচার হবে দ্রুত। সামশেরগঞ্জ, ধুলিয়ান, বেলডাঙা, রেজিনগর ও শক্তিপুরে যা হয়েছে, সে সব আর হবে না। হলেই কড়া ব্যবস্থা।’
  • Link to this news (বর্তমান)