• অনুব্রত নিয়ে এ কী বললেন কল্যাণ! জোর শোরগোল
    আজকাল | ১১ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: একুশে জুলাই যারা পারবেন কলকাতায় আসুন। আমরাই আসল তৃণমূল। আমাদের সঙ্গে ৪১ শতাংশ মানুষের সমর্থন আছে। শনিবার বর্ধমানে কর্মীদের সঙ্গে সভায় এই বার্তাই দিলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। 

    এদিন তিনি আরও বলেন, ঋতব্রত তৃণমূলের কোনও গুরুত্ব নেই। এদের কমিটি গুরুত্বহীন। ওদের সঙ্গে কোনও মানুষ নেই। তিনি বলেন,  শর্মিলা সরকার কী এলাকায় কর্মীদের সঙ্গে দেখা করেছেন।অনুব্রতের ঋতব্রত তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ নিয়ে তিনি বলেন,  সে তো অনেক কথাই শোনা যাচ্ছে। আপনারা তো বলেছিলেন, স্বপন দেবনাথ নাকি চলে গেছেন। তিনি তো এখানে বসে আছেন।

    তিনি আরও বলেন,  রাজ্য জুড়ে ১৪ হাজার মামলা দিয়েছে। আগামী এক বছর কর্মীদের পাশে তারা আছেন বলেও জানান। বর্ধমানে নিহত এবং আহত তৃণমূল কংগ্রেসের কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করার জন্য তিনি সাংসদ কীর্তি আজাদকে অনুরোধ করেন। পথের সাথী প্রকল্প নিয়ে তিনি বলেন,  সবই তো ওদের আতস কাঁচের তলায়। যা খুশি করছে,করুক। গুন্ডাদমন আইন নিয়ে তিনি বলেন,  যারা গুন্ডা ছিল, তারাই গুন্ডাদমন করার কথা বলছে।

    শনিবার একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা করতে পূর্ব বর্ধমানে আসেন সাংসদ কল্যাণ ব্যানার্জি। এদিন তৃণমূল কংগ্রেসের জেলা দপ্তরে দলের নেতা ও কর্মীদের নিয়ে বৈঠক করতে আসেন তিনি। এদিনের সভায় দলের সাংসদ কীর্তি আজাদ,  প্রাক্তন মন্ত্রী স্বপন দেবনাথ,  প্রাক্তন বিধায়ক অলক মাঝি, দেবু টুডু,  শান্তনু কোনার সহ দলের নেতারা উপস্থিত ছিলেন। শ্লোগান দিয়ে কল্যাণ ব্যানার্জিকে স্বাগত জানান কর্মীরা। এই রুদ্ধদ্ধার বৈঠকে সংবাদমাধ্যমের প্রবেশাধিকার ছিল না। 
  • Link to this news (আজকাল)