• আর জি কাণ্ডে গ্রেপ্তারির ভয়ে গা-ঢাকা, ঋতব্রত শিবিরের বৈঠকে সেই নির্মল ঘোষ!
    প্রতিদিন | ১১ জুলাই ২০২৬
  • রাজ্যে পালাবদলের পর নতুন করে খুলেছে বহুচর্চিত আর জি কর মামলার ফাইল। শুরু হয়েছে নতুন করে তদন্ত। আর তাতে পানিহাটির তৎকালীন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ভূমিকা তদন্তকারী স্ক্যানারে। এনিয়ে ফের আলোচনা শুরু হতেই রীতিমতো গা-ঢাকা দিয়েছিলেন প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ ও তাঁর ছেলে তীর্থঙ্কর। পুর নিয়োগ দুর্নীতি থেকে একাধিক বেআইনি কাজের অভিযোগের ভিত্তিতে পুলিশের নজর ছিল তাঁদের উপর। এবার ‘অজ্ঞাতবাস’ কাটিয়ে সেই নির্মল ঘোষকেই দেখা গেল প্রকাশ্যে। শনিবার ‘আসল’ তৃণমূলের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের বৈঠকে গেলেন তিনি। যদিও তাঁদের শিবিরে নাম লেখানোর প্রশ্ন এড়িয়ে নির্মলবাবুর সংক্ষিপ্ত বক্তব্য, ‘‘শুধু দেখা করতে এসেছি।”

    [প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
  • Link to this news (প্রতিদিন)