• বারুইপুরে ৩ মৃত্যুর ঘটনাতেই পাশে মুখ্যমন্ত্রী!ফুটবল কাণ্ডে মৃত কিশোরের পরিবারকে কী বললেন শুভেন্দু
    News18 বাংলা | ১১ জুলাই ২০২৬
  • বারুইপুরের ফুটবল মাঠে উত্তেজনার ঘটনায় নিহত হয়ে ছিলেন এক নাবালক। শনিবার বারুইপুরে সেই নাবালকের পরিবারের সঙ্গেও এসপি অফিসে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ পরিবারের হাতে দশ লক্ষ টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি পরিবারে চাকরি দেওয়ার আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী৷

    ফুটবল মাঠে উত্তেজনার পরই খুন করা হয় মাত্র ১৭ বছরের কিশোরকে৷ ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমরা কোনও কাজ ফেলে রাখি না। আগে যেকোনও ঘটনায় অভিযুক্তরা নেপাল হয়ে বাংলাদেশ পালিয়ে যেত। কিন্তু এখন সেটা হয় না।’’

    মুখ্যমন্ত্রী তাঁদের সঙ্গে দেখা করায় খুশি মৃত যুবকের পরিবার৷ তাঁরা বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর দেখা করাতে আমরা খুশি। একজন এখনও অভিযুক্ত গ্রেফতার হয়নি। সেটা আমারা মুখ্যমন্ত্রীকে বলেছি।

    দশ লক্ষ টাকা দিয়েছেন। চাকরি দেবেন বলেছেন।’’

    বিস্তারিত আসছে…
  • Link to this news (News18 বাংলা)