• উত্ত্যক্ত করতেই মোক্ষম দাওয়াই! ঢিল ছুড়তেই পাল্টা চটলেন গজরাজ! ভাইরাল ভিডিও চমকে দিচ্ছে সবাইকে
    News18 বাংলা | ১২ জুলাই ২০২৬
  • শুধু কি মানুষই পারে ঢিল ছুড়তে? এই পাল্টা জবাবে হতবাক সবাই। মানুষ ঢিল ছোড়ে, তাই এবার ‘পাল্টা জবাব’ দিল হাতি! নাগরাকাটার এই ঘটনায় চমকে উঠছেন প্রত্যেকে। এও সম্ভব? এই ভাবনাকে যেন ভেঙে দিয়েছে এই ঘটনা। বন্যপ্রাণী দেখলেই অনেক সময় কিছু মানুষের আচরণ হয়ে ওঠে বেপরোয়া। ঢিল ছোড়া, চিৎকার করা বা উত্ত্যক্ত করার ঘটনা নতুন নয়। তবে এবার উল্টো চিত্র! নাগরাকাটায় এমন এক ঘটনা সামনে এসেছে, যা দেখে হতবাক প্রত্যক্ষদর্শীরা।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভক্তাঝোরা এলাকায় জলঢাকা নদীর ধারে একটি বুনো হাতিকে ঘিরে কৌতূহলী ভিড় জমে। অভিযোগ, কিছু মানুষ দূর থেকে ঢিল ছুড়তে শুরু করেন। সেই সময় আচমকাই ক্ষিপ্ত হয়ে ওঠে হাতিটি। প্রত্যক্ষদর্শীদের দাবি, হাতিটি শুঁড় দিয়ে মাটি থেকে পাথর তুলে মানুষের দিকেই ছুড়ে দেয়। মুহূর্তের মধ্যে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, আর উপস্থিত বহু মানুষ দৌড়ে সেখান থেকে সরে যান। এই ঘটনাকে অনেকেই প্রকৃতির এক সাফ বার্তা হিসেবে দেখছেন অনেকেই। যেন গম্ভীর সুরে হুঙ্কার দিচ্ছে, শুধু তোমরাই নও, আমরাও জবাব দিতে পারি।

    দীর্ঘদিন ধরে বন্যপ্রাণীদের ওপর মানুষের হস্তক্ষেপ বাড়ছে, যার ফলেই এ ধরনের প্রতিক্রিয়া দেখা দিতে পারে বলে মত সংশ্লিষ্ট মহলের একাংশের। বন দফতরের মতে, বন্যপ্রাণীদের কাছাকাছি যাওয়া বা উত্ত্যক্ত করা অত্যন্ত বিপজ্জনক। বিশেষ করে হাতির মতো সংবেদনশীল প্রাণী হঠাৎ আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। তাই নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং সচেতনতা বাড়ানোই একমাত্র উপায়।

    অন্যদিকে, এক পরিবেশপ্রেমী বলেন, এই ধরণে দৃশ্য আগে কখনও দেখিনি। কেন সাধারণ  মানুষ এই বন্যপ্রাণীদের অত্যাচার করছিল, বন দফতরের তা নজর দেওয়া উচিত। এই কারণে অনেক সময় বন্যপ্রাণ এবং মানুষের সংঘাতে মৃত্যুর ঘটনা ঘটে। এই প্রসঙ্গে, বন দফতরের কর্তারা জানিয়েছেন, ‘এরকম দৃশ্য যদি আবারও হয়, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে সংশ্লিষ্ট ব্যক্তি বা মহিলার বিরুদ্ধে। কাউকে রেয়াত করা হবে না।’
  • Link to this news (News18 বাংলা)