• দিনহাটায় জামাইয়ের হাতে খুন হলেন শ্বশুর, পলাতক অভিযুক্ত জামাই
    News18 বাংলা | ১২ জুলাই ২০২৬
  • জামাইয়ের হাতে খুন হলেন শ্বশুর, অভিযুক্ত জামাই ঘটনার পর থেকেই পলাতক। কোচবিহার জেলার দিনহাটা মহকুমার বাজেজমা পাখিহাগা এলাকার ঘটনা। শনিবার দুপুরে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক।

    শনিবার দুপুরে কোনও একটি বিষয়কে কেন্দ্র করে শ্বশুর ও জামাইয়ের মধ্যে বচসা বাধে। অভিযোগ, সেই সময় জামাই সুখধণ বর্মন শ্বশুরের উপর হামলা চালান। গুরুতর রক্তাক্ত অবস্থায় নলিন বর্মণকে দ্রুত দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

    অভিযুক্ত জামাইয়ের মান সুখধণ বর্মণ, তার বাড়ি গোসানিমারির চকিয়াপাড়া এলাকায়। ঘটনার পর থেকেই তিনি এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছেন বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

    প্রসঙ্গত, কদিন আগেই পানিহাটিতে প্রকাশ্যে ধারালো অস্ত্রের কোপ মেরে স্ত্রীকে খুন করেন এক ব্যক্ত, তার পরে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। সেই সময় উপস্থিত স্থানীয়রা তাকে আটকাতে গেলে তাদেরকেও ভয় দেখান ওই যুবক। আক্রান্ত যুবক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। ভাইরাল হয়ে যায় সেই ঘটনার ভিডিয়ো।

    উত্তর ২৪ পরগনার পানিহাটিতে রথীন্দ্র সিনেমা হলের সামনে স্কুল রোড এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, প্রেমিকাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে খুনের পর আত্মহত্যার চেষ্টা করেন এক যুবক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাড়োয়ার বাসিন্দা গীতা দাস ও সুভাষ দাসের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। গীতা পানিহাটির মহেন্দ্রনগর এলাকায় থাকতেন।

    বুধবার সকালে আচমকাই ব্যাগ থেকে ধারালো অস্ত্র বের করে গীতার উপর হামলা চালান সুভাষ বলে অভিযোগ। তাঁকে একের পর এক কোপ মারার পর নিজের পেটেও ছুরি চালিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন অভিযুক্ত। গুরুতর জখম অবস্থায় সুভাষকে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
  • Link to this news (News18 বাংলা)