• পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ সভাপতির ইস্তফা, ‘জনরোষ’ তত্ত্ব বিজেপির
    বর্তমান | ১২ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ইস্তফা দিলেন পদ রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির তৃণমূলের সভাপতি এবং সহ-সভাপতি। শনিবার সকালে সভাপতি রূপালি দে সরকার এবং সহ-সভাপতি কবিতা ছেত্রী শৈব তাঁদের পদ থেকে ইস্তফা দিয়েছেন। দু’জনেই জানিয়েছেন, ব্যক্তিগত কারণেই এই সিদ্ধান্ত।

    তবে রাজনৈতিক মহলের ধারণা, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই ত্রিস্তর পঞ্চায়েতে তৃণমূলের প্রতিনিধিদের উপর চাপ তৈরি হচ্ছিল। এটি তাঁদের পদত্যাগের অন্যতম কারণ হতে পারে। রাজগঞ্জের বিজেপি বিধায়ক দীনেশ সরকার বলেন, ‘আমরা কাউকে পদত্যাগ করতে বলিনি। তাঁরা স্বেচ্ছায় ইস্তফা দিয়েছেন। হতে পারে তাঁদের কোনো দুর্বলতা আছে। কিংবা তাঁরা এমন কোনো কাজ করেছেন যে জনরোষ থেকে বাঁচতে ইস্তফা দিচ্ছেন।’
  • Link to this news (বর্তমান)