• লিলুয়ায় বিজেপি নেতা পরিচয়ে তোলাবাজির অভিযোগ, ধৃত ১
    বর্তমান | ১২ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: প্রোমোটারের কাছ থেকে তোলা আদায়ের অভিযোগ ঘিরে লিলুয়ার বিবেকনগরে শনিবার সকালে শোরগোল পড়ে। অভিযোগ, কয়েকদিন ধরে স্থানীয় এক প্রোমোটারকে ভয় দেখিয়ে তোলা আদায়ের চেষ্টা চালাচ্ছিলেন দুই ব্যক্তি। নিজেদের বিজেপি নেতা পরিচয় দিয়েছিল তাঁরা। অভিযোগকারী প্রোমোটার রাজকুমার বোস জানান, অখিলেশ সিংহ ও ভোলা নামে দুই ব্যক্তি দাবি করেন, প্রোমোটিংয়ের কাজ চালাতে হলে তাঁদের টাকা দিতে হবে। তা নিয়ে বচসা শুরু হলে স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে অভিযুক্তদের ঘিরে ফেলেন। লিলুয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুই অভিযুক্ত পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ। এলাকাবাসীরা ভোলাকে ধরে ফেললেও অখিলেশ পালিয়ে যেতে সক্ষম হন।
  • Link to this news (বর্তমান)