প্রায় ১৬ বছর পরে কলকাতা পুলিশের দুই থানার দায়িত্ব পান দুই মহিলা পুলিশ অফিসার। সিঁথি থানার ওসি করা হয়েছে শৃঙ্খলা শর্মাকে এবং সরশুনা থানার দায়িত্ব দেওয়া হয়েছে রূপা সিংকে।
বারুইপুরের সূর্যপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের বহুচর্চিত মামলায় তদন্তকারী অফিসার (IO) পরিবর্তন করা হয়েছে। তদন্তের স্বার্থে এ বার মামলার দায়িত্ব দেওয়া হয়েছে বারুইপুর পুলিশ জেলার ডিএসপি শান্তনু মুখোপাধ্যায়কে।
রবিবার সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বিদ্যাসাগর সেতু দিয়ে সমস্ত রকমের যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। দ্বিতীয় হুগলী সেতুর প্রধান বিকল্প রুট হিসেবে হাওড়া ব্রিজ এবং বালি সংলগ্ন নিবেদিতা সেতুকে ব্যবহার করা যাবে।
গ্রিন লাইনে (সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান) রবিবার দেরিতে চলবে মেট্রো। সকালের পরিবর্তে বিকেল থেকে পাওয়া যাবে পরিষেবা। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রবিবার বিকেল সাড়ে ৪টেয় গ্রিন লাইনে দুই প্রান্তিক স্টেশন থেকে প্রথম মেট্রো ছাড়বে। তবে শেষ মেট্রো ছাড়ার সময়ের কোনও পরিবর্তন হয়নি।
এইচপিভি টিকাকরণে গতি আনতে নতুন নির্দেশিকা জারি করল রাজ্য। স্কুল ও স্বাস্থ্য প্রতিষ্ঠান—দু’টি মডেলেই জোর কাজ করবে সরকার। সার্ভাইক্যাল ক্যান্সার প্রতিরোধে এত দিন শুধু হাসপাতালে ১৪ বছর বয়সি কিশোরীদের টিকাকরণ হতো। এ বার সরকারি–বেসরকারি সব স্কুলে ভ্যাকসিন দেওয়া হবে।