• বারুইপুর নাবালিকা ধর্ষণ-খুন মামলায় তদন্তকারী অফিসার বদল
    এই সময় | ১২ জুলাই ২০২৬
  • নাবালিকা ধর্ষণ-খুনের মামলায় তদন্তকারী অফিসার (IO) বদল। এ বার তদন্তভার ডিএসপি পদমর্যাদার আধিকারিকের হাতে। বারুইপুরে নাবালিকাকে নির্যাতন ও খুনের ঘটনার তদন্তকারী অফিসার হলেন বারুইপুর পুলিশ জেলার ডিএসপি ডিইবি শান্তনু মুখোপাধ্যায়।

    গত রবিবার, ৫ জুলাই বারুইপুরে নাবালিকার বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। ঘটনার তদন্তে ৬ সদস্যর SIT গঠন করা হয়। প্রাথমিক ভাবে এই মামলার তদন্তভার ছিল পুলিশ আধিকারিক দিগন্ত মণ্ডলের হাতে। পরবর্তীতে তদন্তের দায়িত্ব দেওয়া হয় বারুইপুর থানার প্রাক্তন আইসি জয়ন্ত পোদ্দারকে। এ বার তদন্ত প্রক্রিয়া পরিচালনা করবেন ডিএসপি পদমর্যাদার আধিকারিক শান্তনু মুখোপাধ্যায়।

    অন্যদিকে বারুইপুরে গণপিটুনির মামলায় এখনও অবধি সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে। সূর্যপুরে গণপিটুনির ঘটনায় কোনও জেহাদি শক্তির মদত ছিল কি না, সেই সম্ভাবনাও খতিয়ে দেখছে বারুইপুর জেলা পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার এক আধিকারিকের নেতৃত্বে ঘটনার তদন্ত এগোচ্ছে।

  • Link to this news (এই সময়)