• পাপিয়া অধিকারীকে 'মাফিয়া অধিকারী' বলে কটাক্ষ শতরূপের! তীব্র প্রতিবাদ করে কী জানালেন রুদ্রনীল
    আজকাল | ১২ জুলাই ২০২৬
  • কলকাতা ডিবেটিং সার্কেলে (Calcutta Debating Circle)-এর সাম্প্রতিক বিতর্ক সভায় টলিউডের সাম্প্রতিক অস্থিরতা নিয়ে পাপিয়া অধিকারীকে তীব্র কটাক্ষ করেন সিপিআইএম-এর শতরূপ ঘোষ। সেখানেই পাপিয়া অধিকারীকে উদ্দেশ্য করে শতরূপ বলেন, "পাপিয়া অধিকারী ক্ষমতায় আসার মাত্র দেড় মাসের মধ্যে মাফিয়া অধিকারী হয়ে গিয়েছেন।"

    পাপিয়া অধিকারীকে 'মাফিয়া' বলায় এবার এর জোরালো প্রতিবাদ করলেন বিজেপি বিধায়ক, অভিনেতা রুদ্রনীল ঘোষ। রুদ্রনীল সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, "সিপিআইএম কেন শূণ্য হয়ে গেল সেটা ছাড়া ওঁদের নেতারা সব জানেন। পাড়ায় কার কখন বাচ্চা হবে, সে ছেলে হবে না মেয়ে হবে, সেটাও তাঁরা জানেন। পৃথিবীতে এমন কোনও জিনিস নেই যেটা তাঁদের অজানা। তাই সিআইএম-এর শতরূপ ঘোষ যে পাপিয়া অধিকারীকে মাফিয়া অধিকারী বলেছেন, সেটা একজন মহিলাকে অসম্মান করা‌।"

    রুদ্রনীল আরও বলেন, "পাপিয়া অধিকারীর সঙ্গে ওঁর মতপার্থক্য থাকতেই পারে, ওঁর ব্যাপারে কিছু বলার থাকতেই পারে। কিন্তু যেভাবে শতরূপ পাপিয়া অধিকারীকে মাফিয়া অধিকারী বলেছেন, আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং অনুরোধ করব, রাজনৈতিক মতপার্থক্য থাকবেই কিন্তু এই ধরনের কথা যদি বলেন তাহলে আপনারা যে শূণ্য হয়ে যাচ্ছেন, সেটা প্রতিফলিত হয়।"

    সম্প্রতি, পাপিয়া অধিকারীকে নিয়ে চলা টলিউডের অন্দরের নানা গুঞ্জন নিয়েও মুখ খুললেন রুদ্রনীল। জানালেন, সবটাই অন্য রাজনৈতিক দলের চক্রান্ত। টলিউড এক হতে চেয়েছে বরাবর, সেটা কাউকে আলাদা করে নয়।
  • Link to this news (আজকাল)