বারুইপুরের সূর্যপুরের ঘটনায় গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলি! উস্কানি এবং প্ররোচনার অভিযোগ
News18 বাংলা | ১৩ জুলাই ২০২৬
সূর্যপুরের ঘটনায় সিপিএম নেতা লাহেক আলিকে গ্রেফতার করল বারুইপুর থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগে আগেই এফআইআর দায়ের করা হয়েছিল, এবার গ্রেফতার করল পুলিশ।
বারুইপুরের নাবালিকার ধর্ষণ ও খুনের ঘটনার পর এলাকা যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল, জনরোষ তৈরি হয়েছিল তাতে সরাসরি উস্কানি ও প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে লাহেক আলির বিরুদ্ধে।
কিশোরীকে নির্যাতন এবং খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে বারুইপুরেই সূর্যপুর। সেই ঘটনায় পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়, আক্রান্ত হয় পুলিশও। গণপিটুনিতে খুন করা হয় টোটো চালক ইন্দ্রজিৎকে। সেই ঘটনায় উস্কানির অভিযোগ উঠেছিল লাহেক আলির বিরুদ্ধে। এবার তাকে গ্রেফতার করল পুলিশ