• ত্বিশা খুন হয়েছে? নয়া তথ্যে চাঞ্চল্য
    বর্তমান | ১৩ জুলাই ২০২৬
  • নয়াদিল্লি: অভিনেত্রী-মডেল ত্বিশা শর্মার রহস্যমৃত্যুর ঘটনায় সামনে এল এক চাঞ্চল্যকর তথ্য। উদ্ধার হওয়া একটি বেল্টের গায়ে ত্বিশার চামড়ার নমুনা (টিস্যু) পাওয়া গিয়েছে। দ্বিতীয়বার ময়নাতদন্ত ও ফরেনসিক রিপোর্টের সূত্রে এমনই জানা গিয়েছে। সম্প্রতি দিল্লি এইমসের একটি মেডিকেল বোর্ড সিবিআইয়ের কাছে মুখবন্ধ খামে ১১ পাতার ফরেনসিক রিপোর্ট জমা দিয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, ওই বেল্টের ধাতব আংটায় ত্বিশার চামড়ার নমুনা রয়েছে। প্রাথমিক অনুমান, বেল্টে পাওয়া ত্বকের টিস্যু ও ত্বিশার গলার আঘাতের মধ্যে সামঞ্জস্য থাকতে পারে। প্রশ্ন উঠছে, ত্বিশাকে কি আত্মহত্যায় বাধ্য করা হয়েছিল? না কি সরাসরি বেল্টের ফাঁস লাগিয়ে খুন করা হয়েছে। তারপর তা আত্মহত্যা হিসাবে সাজানো হয়েছে। মৃতদেহ উদ্ধারের সময় ত্বিশার শ্বশুরবাড়ি থেকে বেল্টটি উদ্ধার হয়েছিল। ত্বিশার বাবার বাড়ির অভিযোগ, প্রথমবার ময়নাতদন্তের সময় ওই বেল্টটি দেওয়া হয়নি। কেউ বা কারা তা আড়াল করেছিল। শুরু থেকেই খুনের বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে দ্বিতীয়বার ময়নাতদন্তে বেল্টটি জমা করা হয়। তারপরই সামনে এল এই তথ্য।
  • Link to this news (বর্তমান)