• জনগণমনের আগে বন্দে মাতরম, ফের নির্দেশ কেন্দ্রের
    বর্তমান | ১৩ জুলাই ২০২৬
  • নয়াদিল্লি: সরকারি অনুষ্ঠানে জাতীয় সংগীত ও জাতীয় গানের জন্য ফের প্রোটোকল জারি করল কেন্দ্র। সেখানে বলা হয়েছে, কোনো অনুষ্ঠানে জনগণমন ও বন্দে মাতরম, উভয় গানই গাোয়ার কথা থাকবে, সেখানে আগে পরিবেশন করা হবে বন্দে মাতরম। সরকারি অনুষ্ঠানে জাতীয় সংগীত ও গান পরিবেশনের সময় অনুমোদিত পাঠ্য, সঠিক উচ্চারণ, শব্দচয়ন বিধি কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে। কেন্দ্রীয় সরকারের সমস্ত বিভাগ ও রাজ্যপালদের দপ্তরের কাছে এসংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে।   কোন কোন অনুষ্ঠানে জাতীয় সংগীত ও জাতীয় গান বাজানো বা গাইতে হবে, তা ফের জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। এতে বলা হয়েছে জাতীয় গান বন্দে মাতরম ও জাতীয় সংগীত জনগণমন অবশ্যই সঠিকভাবে ও মর্যাদার সঙ্গে বাজাতে বা গাইতে হবে।
  • Link to this news (বর্তমান)