নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বড়বাজার থানা এলাকায় ২০১৬ সালে তোলা নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম সুনীল দীক্ষিত। তিনি তৃণমূল কর্মী বলে পরিচিত। পুলিশ জানিয়েছে, বড়বাজার থানা এলাকায় ওই চিকিৎসকের বাড়ি। সেই সময় চিকিৎসকের বাড়ির পাশে অন্য একটি বাড়ি তৈরি হচ্ছিল। তাতে চিকিৎসকের বাড়ির জানালা ঢেকে যেত। চিকিৎসককে অভিযুক্ত সুনীল জানান, ১ লক্ষ টাকা দিলে পাশের সেই বাড়ি তৈরি আটকে দেবেন তিনি। টাকা দিলেও আদতে সেই কাজ করেননি সুনীল। ২০১৬ সালেই বড়বাজার থানায় অভিযোগ করতে যান চিকিৎসক। তাঁর অভিযোগ, সেই সময়ে সুনীলের বিরুদ্ধে অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ। সরকার বদলাতেই সেই মামলা টেনে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে