• Breaking News Live: জলের তোড়ে ভেঙে গেল ঘাটালের ঘোড়ই ঘাটের বাঁশের সাঁকো
    এই সময় | ১৩ জুলাই ২০২৬
  • কয়েকদিনের টানা বৃষ্টিতে নদীর জল বেড়েছে। জলের তোড়ে ভেঙে গেল ঘাটালের ঘোড়ই ঘাটের বাঁশের সাঁকো। চরম দুর্ভোগে হাজার হাজার মানুষ।কয়েকদিনের টানা বৃষ্টিতে ঘাটাল মহকুমার বিভিন্ন নদীর জল বেড়েছে। প্রবল স্রোত ও নদীতে জমে থাকা কচুরিপানার তীব্র চাপে এ বার ভেঙে পড়ল ঘাটাল ব্লকের মনসুকা এলাকার ঝুমি নদীর উপর অবস্থিত ঘোড়ই ঘাটের গুরুত্বপূর্ণ বাঁশের সাঁকো। জলের তোড়ে সাঁকোটি ভেঙে ভেসে যায়, যার ফলে বিপাকে পড়েছেন পশ্চিম মেদিনীপুর ও হুগলি এই দুই জেলার হাজার হাজার সাধারণ মানুষ।

    পানিহাটির পরাজিত তৃণমূল প্রার্থী ও প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ গ্রেপ্তার।

    গাঙ্গেয় দক্ষিণবঙ্গে টানা দু’দিন নামমাত্র বা ছিটেফোঁটা বৃষ্টির পরে সোমবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার রথযাত্রার দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির ব্যাপকতা আরও বৃদ্ধি পাবে।

    রাতভর বৃষ্টিতে তিস্তাবাজারের কাছে ১০ নম্বর জাতীয় সড়কের কাছে বিপজ্জনক ভাবে বেড়ে গিয়েছে নদীর জলস্তর। রাস্তা আপাতত বন্ধ।

    কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে সোমবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারত। প্রয়াত শেখ হামিদের প্রতি সম্মানে রাষ্ট্রপতি ভবনে অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা। শুধু রাষ্ট্রপতি ভবনই নয়, দেশের সরকারি ভবনে সোমবার অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা।

    ৪,৮৫০ কোটি টাকায় তৈরি এই লখনৌ-কানপুর এক্সপ্রেসওয়ের উদ্বোধন করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতীন গড়কড়ি। ৬২ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়েতে রয়েছে ৬টি লেন।

  • Link to this news (এই সময়)