উত্তর দমদমে সোমবার ভোরে শুটআউট। নিহত কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্ত। এ ছাড়াও গুরুতর জখম রাজার দুই শাগরেদ। এ দিন সকালে শুটআউট হয় বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের খলিসাকোটায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারা সকলকে উদ্ধার করে আরজি কর মেডিক্যেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাজাকে মৃত ঘোষণা করা হয় এবং জখম দু'জনের চিকিৎসা চলছে। পুলিশ সূত্রে খবর, রাজা এবং তাঁর দুই সঙ্গী এ দিন ঘটনাস্থলে মোটরবাইকে চেপে এসেছিলেন। ঘটনাস্থলে বেশ কয়েকজনের সঙ্গে বচসা বাধে রাজার। তার পরেই রাজার কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে তাঁকে গুলি করা হয়। অভিযোগের তির সুমন নামে এক দুষ্কৃতীর বিরুদ্ধে। সূত্রের খবর, সুমনের সঙ্গে পুরোনো শত্রুতা ছিল রাজার। পুলিশ ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
বিস্তারিত আসছে....