• দুমড়ে-মুচড়ে দলা পাকিয়ে গেল টোটো, বকখালিতে ভয়ঙ্কর দুর্ঘটনায় রাস্তায় রক্তের বন্যা, পর্যটকের মৃত্যু
    News18 বাংলা | ১৩ জুলাই ২০২৬
  • বকখালিতে দুর্ঘটনায় চেনাই যাচ্ছে না টোটো। টোটো উল্টে গিয়ে প্রায় গোল হয়ে গিয়েছে। এই ঘটনায় এক পর্যটকের মৃত্যু হয়েছে, নাম বিপ্লব সরকার। ওই পর্যটক পরিবারের সদস্যদের নিয়ে বকখালি ঘোরা শেষে বাড়িতে ফেরার জন্য টোটো ভাড়া করেছিলেন। বাড়ি ফেরার পথেই পথ দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে তাঁর। বকখালি থেকে ঢিল ছড়া দূরত্বে ফ্রেজারগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে দুর্ঘটনাটি ঘটে। মৃত ওই পর্যটকের নাম বিপ্লব সরকার।

    জানা গিয়েছে, স্ত্রী এবং ছোট্ট মেয়েকে সঙ্গে নিয়ে শনিবার বকখালিতে বেড়াতে এসেছিলেন যাদবপুরের মুকুন্দপুরের বাসিন্দা বিপ্লব সরকার। বকখালিতে বেড়ানোর পরেই নামখানা ফিরতে টোটো ভাড়া করেছিলেন। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে একটি দ্রুতগামী টোটোতে করে বকখালি থেকে নামখানার দিকে যাচ্ছিলেন ওই পর্যটক। ওই টোটোতে চালকসহ মোট আটজন ছিল বলে জানা গিয়েছে। ড্রাইভারের পাশেই বসেছিলেন বিপ্লব। ফ্রেজারগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে রাস্তার বাঁক ‌ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় টোটোটি।

    ড্রাইভারের পাশে বসে থাকা বিপ্লব রাস্তার উপরে পড়ে যান, তার ওপরেই পুরো চেপে যায় টোটোটি। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে বিপ্লব সহ আহত হওয়া সমস্ত মানুষজনকে উদ্ধার করেন। আশঙ্কা জনক অবস্থায় বিপ্লবকে ফ্রেজারগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। টোটোতে থাকা বাকি যাত্রীরাও আহত হয়েছেন। তাদের তড়িঘড়ি পাঠানো হয় দ্বারিকনগর গ্রামীণ হাসপাতালে। ঘটনাস্থলে পুলিশ এসে টোটোটিকে আটক করেছে। পাশাপাশি বিপ্লবের দেহ উদ্ধার করে পুলিশ। বেড়াতে এসে এমন মর্মান্তিক পরিণতি হবে আগে কেউই ভাবতে পারেননি। ছোট্ট মেয়েকে নিয়ে বেড়াতে এসে স্ত্রী এবং মেয়ের চোখের সামনেই মৃত্যু হল ওই পর্যটকের। এই ঘটনায় ওই পর্যটকের বাড়িতে খবর দেওয়া হয়েছে। ঘটনায় শোকাহত সকলেই।
  • Link to this news (News18 বাংলা)