• ব্যারাকপুর-এসপ্ল্যানেড নয়া রুট, কবে চালু বাস? রইল টাইম-টেবিল
    এই সময় | ১৪ জুলাই ২০২৬
  • নতুন বাস চালু হচ্ছে ব্যারাকপুর থেকে এসপ্ল্যানেড রুটে। ১৪ জুলাই, মঙ্গলবার চালু হচ্ছে এই রুট। এই বাস রুটের নম্বর S-11B। মোট ২৯ কিলোমিটার দীর্ঘ এই বাসের রুট। WBTC-এর তরফে এই বাস চালু করা হচ্ছে।

    S-11B

    ব্যারাকপুর চিড়িয়ামোড় হয়ে খড়দা বাজার হয়ে ডানলপ যাবে। তারপরে সিঁথি মোড় হয়ে দমদম চিড়িয়া মোড়ে যাবে বাস। সেখান থেকে শ্যামবাজার ও সিআর অ্যাভিনিউ হয়ে এসপ্ল্যানেড যাবে বাসটি। মোট ২৯ কিলোমিটার রুটের দৈর্ঘ্য।

    ব্যারাকপুর থেকে ভোর ৫টা ৪৫ মিনিটে, ভোর ৬টা, ভোর সাড়ে ৬টায় ছাড়বে।

    এসপ্ল্যানেড থেকে বিকেল ৫টা, বিকেল সাড়ে পাঁচটা, সন্ধ্যা ৬টায় ছাড়বে বাস।

    Bus-O-pedia-র তরফে অনিকেত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এই রুটে সরকারি বাসের সংখ্যা খুবই কম ছিল। S11 আর AC20 ছাড়া সেরকম কোনও রুট ছিল না। তাই এই রুটটি চালু হতে বহু মানুষের সুবিধা হবে।’

  • Link to this news (এই সময়)