• ভেঙে দেওয়া হল সুরুচির পুজো কমিটি, অরূপের বিদায়!
    আজকাল | ১৪ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ভেঙে দেওয়া হল সুরুচি সংঘের পুজো কমিটি। বাদ দেওয়া হল রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে। সুরুচি সংঘের পুজো কমিটির নতুন সম্পাদক হলেন বেহালা পূর্বের বিধায়ক শঙ্কর শিকদার।

    ভেঙে দেওয়া হল সুরুচি সংঘের পুজো কমিটি। বাদ দেওয়া হল রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে। সুরুচি সংঘের পুজো কমিটির নতুন সম্পাদক হলেন দমদম উত্তরের বিধায়ক শঙ্কর শিকদার।

    আর পুজো কমিটির সম্পাদক হওয়ার পরেই তিনি জানালেন, ১৬ জুলাই সুরুচি সংঘের খুঁটি পুজো হবে। তিনি বলেন, ‘পুজো নিষ্ঠার সঙ্গে হবে। সুন্দর করে মায়ের পুজো হবে। আয়োজনে কোনও খামতি থাকবে না।’

    তবে এসবের মধ্যে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। বলেন, ‘অরূপ বিশ্বাস কোথায় আছে ঠিক জানিনা, মাঝে মাঝে কোর্টে দেখি বেল নিতে যায়।’

    সৌরভ বলেন, ‘আগের কমিটি মমতা ব্যানার্জির লেখা থিম সং বাজাতেন। আমরা কবিগুরুর গান বাজাতে পারি, বন্দে মাতরমও বাজাতে পারি। আমাদের মুখ্যমন্ত্রী আসবেন। আমাদের মুখ্যমন্ত্রী মানুষের কাজটা করতে জানেন।’

    দমদম উত্তরের বিধায়কের সাফ বক্তব্য, ‘আমরা দুর্গাপুজোকে সর্বজনীন দুর্গাপুজো বলি। সর্বজনীন শব্দটা লেখা থাকে। সেই কনসেপ্টটাই তো উঠে গিয়েছে। অমুক দাদার পুজো, তমুক মন্ত্রীর পুজো, তমুক কাউন্সিলরের পুজো হয়ে গিয়েছিল। আমরা চাই ওই সর্বজনীন কনসেপ্টটা ফিরিয়ে আনতে। সবার পার্টিসিপেশন থাকবে, সবার সাজেশন থাকবে, সবার সমালোচনা থাকবে এবং সবাই মিলে পুজো করবে।’
  • Link to this news (আজকাল)