• গঙ্গার নিচে চালক ছাড়াই চলবে মেট্রো?
    আজকাল | ১৪ জুলাই ২০২৬
  • দীক্ষা ভুঁইয়া

    কলকাতা মেট্রোয় আধুনিক প্রযুক্তির ব্যবহারে নতুন অধ্যায়ের দাবি তুলে প্রচার শুরু করেছে বিজেপি। গেরুয়া শিবিরের পশ্চিমবঙ্গ শাখার প্রকাশিত একটি প্রচারপত্রে বলা হয়েছে, গঙ্গার তলায় চালকবিহীন মেট্রো পরিষেবা চালুর আগে গুরুত্বপূর্ণ নিরাপত্তা পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। 

    বিজেপির প্রচারে দাবি করা হয়েছে, হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত প্রায় ১৬.৬ কিলোমিটার রুটে অটোমেটিক ট্রেন অপারেশন প্রযুক্তির কার্যকারিতা পরীক্ষা করা হয়েছে।

    পাশাপাশি ১২টি স্টেশন এবং গঙ্গার তলদেশে থাকা অংশে জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতাও যাচাই করা হয়েছে বলে দাবি করা হয়েছে। বিজেপির দাবি, সমস্ত প্রয়োজনীয় নিরাপত্তা ছাড়পত্র পাওয়ার পরই গঙ্গার তলায় চালকবিহীন মেট্রো পরিষেবা চালু করা হবে।

    তবে চালকবিহীন মেট্রো পরিষেবা কবে থেকে সাধারণ যাত্রীদের জন্য চালু হবে। সে বিষয়ে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে কিছুই জানানো হয়নি।
  • Link to this news (আজকাল)