• নিউটাউনের খালে ওটা কী? টেনে তুলতেই মিলল দেহ
    আজকাল | ১৪ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ফের জলাশয় থেকে উদ্ধার দেহ। এবার খাস নিউটাউন। গত ১১ তারিখ থেকে নিখোঁজ থাকার পর, যুবকের দেহ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।  ঘটনায় চাঞ্চল্য এলাকায়।

    যুবকের নাম অরিন্দম সেন। বয়স ৩৫। বাড়ি বাগুইআটিতে। ১১ তারিখ রাত্রিবেলা অরিন্দমের বাবা-মা বাগুইআটি থানায় মিসিং ডাইরি করেন। তার ভিত্তিতে তদন্ত শুরু হয়। সোমবার, অর্থাৎ ১৩ তারিখ সকাল বেলা দশটার সময় নিউটাউন যাত্রাগাছি খাল থেকেযুবকের মৃতদের উদ্ধার হয় বলে জানিয়েছে পুলিশ।

    কারণ কী? প্রাথমিকভাবে উঠে আসছে কর্মহীনতার প্রসঙ্গ। তথ্য, ২০২৫-এর মে মাস থেকেই সে কর্মহীনতার কারণে মানসিক অবসাদে ভুগছিলেন। পেশায় ছিলেন ইঞ্জিনিয়ার। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মানসিক অবসাদের কারণে আত্মহত্যা। যদিও এই বিষয়টি নিশ্চিত নয়। তাও পুলিশ তদন্ত করে খতিয়ে দেখছে, এর পিছনে অন্য কোন কারণ রয়েছে কিনা। মূখতিয়ে দকেহা হচ্ছে, বিষয়টি আত্মহত্যা নাকি দুর্ঘটনা, তাও। পুলিশ সূত্রে খবর তেমনটাই।

     এই মুহূর্তে ওই যুবকের মৃতদেহ আর জি কর হাসপাতালে ময়না তদন্তের জন্য নিয়ে আসা হয়েছে বলেই পুলিশ সূত্রে খবর। তবে তার পরিবার এখনও পর্যন্ত কোন কারুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেনি বলেই জানিয়েছে পুলিশ।

     
  • Link to this news (আজকাল)