• ঠাকুরপুকুরে বন্ধুর বাড়িতেই তরুণীকে ধর্ষণের অভিযোগ, কেড়ে নেওয়া হয় ফোনও; গ্রেফতার ৩
    আজ তক | ১৪ জুলাই ২০২৬
  • তরুণীকে ধর্ষণ ও শারীরিক নিগ্রহের অভিযোগ। ঘটনায় গ্রেফতার ৩ যুবক। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় FIR দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে,তদন্ত চলছে। তিনজনের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। 

    তরুণীর অভিযোগ, গত ১২ জুলাই রাতে তিনি টিঙ্কুর বাড়িতে গিয়েছিলেন। রাত ২টো থেকে আড়াইটের মধ্যে টিঙ্কু তাঁর উপর শারীরিক নির্যাতন চালায়। শুধু তাই নয়, কৌশিক নামের অপর এক অভিযুক্ত তাঁর পোশাক খুলে দেয় ও শ্লীলতাহানি করে বলে অভিযোগ। পাশাপাশি, ওই তিন অভিযুক্ত মিলে মোবাইল ফোনটিও কেড়ে নেয়।

    পুলিশ সূত্রে খবর, ঠাকুরপুকুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ২২ বছর বয়সী ওই তরুণী। তাঁর বয়ানের ভিত্তিতে তিন অভিযুক্ত টিঙ্কু, কৌশিক এবং বাবাইয়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা বা BNS-এর 64(1), 74/76, 316(2)/3(5) ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়। 

    এদিকে অভিযোগ পেয়েই পুলিশ দ্রুত পদক্ষেপ করে। তিন অভিযুক্তকেই গ্রেফতার করে। উদ্ধার করা হয় তরুণীর মোবাইলও। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নির্যাতিতা তরুণী এবং প্রধান অভিযুক্ত টিঙ্কু পূর্বপরিচিত ছিল। তরুণী টিঙ্কুর বাড়িতে গিয়েছিলেন। বাকি দুই অভিযুক্ত কৌশিক ও বাবাই হলো টিঙ্কুর বন্ধু, তারা ১২ তারিখ সকালে সেখানে পৌঁছায়।

    পুলিশ সূত্রে খবর, তরুণীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। তরুণী বারবার বাধা দিলে তাঁকে নিগ্রহ করা হয়। ফোনও কেড়ে নেওয়া হয়েছিল।  টিঙ্কু প্রধান অভিযুক্ত। বাকি দুই অভিযুক্তের সরাসরি নির্যাতনের ঘটনায় ঠিক কতটা ভূমিকা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত জারি রেখেছে ঠাকুরপুকুর থানার পুলিশ।
  • Link to this news (আজ তক)