• Breaking News Live: খাইবার পাখতুনখোওয়ায় বাড়ির ছাদ ধসে মৃত অন্তত ১০
    এই সময় | ১৪ জুলাই ২০২৬
  • প্রবল বৃষ্টিতে বাড়ির ছাদ ধসে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে পাকিস্তানের খাইবার পাখতুনখোওয়া প্রদেশের কোহাট জেলায়। সোমবার রাতে দুর্ঘটনা ঘটে। সেখানকার পুলিশ জানিয়েছে, এক শিশুর জন্মদিন পালনে জন্য ওই বাড়িতে আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা জড়ো হয়েছিলেন। প্রবল বৃষ্টির মধ্যেই বাড়ির ছাদ ধসে পড়ে। অনেক লোক ধ্বংসস্তূপে চাপা পড়েন। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ১০ জনকে মৃত অবস্থায় বের করেন। মৃতদের মধ্যে রয়েছেন মহিলা ও শিশুরাও। জখমদের কোহাটের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

    মাত্র একদিন আগেই নবদ্বীপের ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কার্যালয় থেকে উদ্ধার হয়েছিল একাধিক রেশন কার্ড, সরকারি বিভিন্ন কার্ড-সহ সরকারি নথি । ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের নবদ্বীপের ৪ নম্বর ওয়ার্ডের প্রতাপনগর পাল বাজার এলাকার তৃণমূলের কার্যালয় থেকে উদ্ধার হয় রেশন কার্ড, ভোটার কার্ড-সহ বিভিন্ন নথি। এই নিয়ে শুরু শোরগোল।

    দক্ষিণবঙ্গে মঙ্গলবার দুপুর পর্যন্ত দাপট থাকবে বজ্র বিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি। দুপুরের পরে কমে যাবে বৃষ্টি । তার পরে আজ, মঙ্গলবার এবং আগামিকাল, বুধবার বৃষ্টির পরিমাণ কম থাকবে দক্ষিণবঙ্গে। রথের দিন বৃহস্পতিবার থেকে ফের বাড়বে বৃষ্টি। চলবে শুক্রবার বিকেল বা সন্ধ্যে পর্যন্ত।

    ওমানের জলসীমার মধ্যে হরমুজ় প্রণালীতে থাকা তেলবাহী ট্যাঙ্কার 'মোমবাসা' এবং 'আল বাহিয়াহ'-কে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তীব্র নিন্দা করেছে সংযুক্ত আরব আমিরশাহির (UAE) বিদেশ মন্ত্রক (MoFA)। সে দেশের বিদেশ মন্ত্রক হামলায় এক ভারতীয় নাগরিকের মৃত্যু হওয়ায় ভারত সরকার ও দেশটির জনগণের উদ্দেশে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। এখানেই শেষ নয়, মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, এই হামলা রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের ২৮১৭ নম্বর প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে অবিলম্বে এই ধরনের হামলা বন্ধ রেখে হরমুজ়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার আহ্বান জানিয়েছে।

    ভিয়েতনামে নৌকাডুবিতে প্রাণ হারানো ১৫ পর্যটকের দেহ ফিরিয়ে আনা হলো ভারতে। সোমবার রাতে ভিয়েতনাম এয়ারলাইন্সের বিশেষ বিমানে মৃতদেহগুলি নিয়ে আসা হয় মুম্বই বিমানবন্দরে। তার পরে সেখান থেকে নিজ নিজ রাজ্যে পাঠানোর ব্যবস্থা করে বিদেশ মন্ত্রক। মঙ্গলবার ভোরে অন্ধ্রপ্রদেশের তিন বাসিন্দার মৃতদেহ পৌঁছল হায়দরাবাদের বিমান বন্দর।

    সন্দেহভাজন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান ম্যাঙ্গালুরু পুলিশের। নতুন করে উরভা থানার আওতাধীন দু’টি এলাকা থেকে আরও ১১ জনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা শহরের বিভিন্ন নির্মাণস্থলে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। শুক্রবার থেকে চলা এই অভিযানে ম্যাঙ্গালুরু পুলিশের হাতে আটক মোট ১৯ জন সন্দেহভাজন বাংলাদেশি অনুপ্রবেশকারী।

  • Link to this news (এই সময়)