• বদলের বাংলায় মন্দির পর্যটনের ভাবনা, তারকেশ্বর থেকে ৫ রুটে সরকারি বাস, আগামী দিনে পুরীও যাবে এটি
    News18 বাংলা | ১৪ জুলাই ২০২৬
  • বদলের বাংলায় এবার ‘Temple Tourism’। চালু মহাদেব এক্সপ্রেস। বাবার ধাম তারকেশ্বর। শ্রাবণী মেলার আগে সেই তারকেশ্বর থেকেই প্রতিদিন ৫টি রুটে চলবে সরকারি বাস।

    তারকেশ্বর থেকে ‘মহাদেব এক্সপ্রেস’:

    তারকেশ্বর। বাবার ধাম। এই তারকেশ্বরকে কেন্দ্র করেই মন্দির পর্যটন বা টেম্পল টুরিজম চালুর ভাবনা নতুন সরকারের। সেই মতো সোমবার থেকে চালু হয়ে গেল মহাদেব এক্সপ্রেস। তারকেশ্বর থেকে দিঘা, বর্ধমান, বাঁকুড়া, খড়গপুর ও কলকাতা। প্রতিদিন ৫ রুটে চলবে সরকারি বাস। এতদিন তারকেশ্বর থেকে সরাসরি কোনও সরকারি বাস পরিষেবা ছিল না। শ্রাবণী মেলার আগে পরিষেবা চালু হওয়ায় খুশি এলাকাবাসী।

    আরও পড়ুন– বৈধ নথি ছাড়াই ভারত-নেপাল সীমান্তের কাছে আটক প্রাক্তন মার্কিন সেনা! সমুদ্রপথে ভারতে প্রবেশ করেছিলেন | ভিডিও

    তারকেশ্বরের এক বাসিন্দা নিভা সরকারের কথায়, ‘‘মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ। পরিবহণ দফতর, পরিবহণ মন্ত্রীকেও ধন্যবাদ সরকারি বাস ফ্রি করে দেওয়ার জন্য। দিঘা যাওয়ার জন্য তৈরি আছি ৷’’

    আরও পড়ুন– হরমুজ প্রণালীতে দুটি ট্যাঙ্কারে ইরানের মিসাইল হামলা ! নিহত ১ ভারতীয় নাবিক, জানাল UAE

    তারকেশ্বর কেবল একটা মন্দির নয়। এটা কোটি কোটি মানুষের আস্থা। দেশের নানা প্রান্ত থেকে বছরভর পুণ্যার্থীরা আসেন তারকেশ্বরে। একই ভাবে তারকেশ্বর থেকেও অসংখ্য মানুষ রাজ্যের অন্যত্র তীর্থ করতে যান। এবার তারকেশ্বর থেকে পুরী যাওয়ার বাসেরও ব্যবস্থা করতে উদ্যোগী বিজেপি বিধায়ক সন্তু পান।

    বিজেপি বিধায়ক সন্তু পানের কথায়, ‘‘এখান থেকে প্রচুর মানুষ পুরী যান। সপ্তাহে একবার করে হলেও সরকারি সুবিধায় এসি কোচে যাতে পুরী যেতে পারেন। উত্তরবঙ্গের বাসও শুরু করার চেষ্টা করছি। যাতে সাধারণ মানুষ তারকেশ্বর থেকে গোটা রাজ্যে যেতে পারে ৷’’
  • Link to this news (News18 বাংলা)