• পুরী স্পেশাল ট্রেনে বুকিং শুরু, কলকাতা ও মালদা থেকে একাধিক এক্সপ্রেস, টাইম টেবিল রইল
    আজ তক | ১৪ জুলাই ২০২৬
  • রথ থেকে উল্টো রথের জন্য পুরীর উদ্দেশে কলকাতা, হাওড়া ও মালদা থেকে বিশেষ ট্রেন দিচ্ছে পূর্ব রেল। ১৫ জুলাই থেকে ২৬ জুলাইয়ের মধ্যে এই ট্রেনগুলি যাতায়াত করবে। কলকাতা ও পুরীর খুরদা রোড এবং মালদা টাউন ও পুরীর মধ্যে বিশেষ ট্রেন চলবে। রথযাত্রায় পশ্চিমবঙ্গ থেকে লক্ষ লক্ষ তীর্থযাত্রী ও ভক্তেরা পুরী বেড়াতে যান। কলকাতা থেকে যা ট্রেন চলে রথের আগেই প্রায় সব বুকিং হয়ে যায়। এই সময়ে যাত্রীদের ভিড়ের চাপও থাকে। এই ভিড় সামলাতে বিশেষ কিছু ট্রেনের ঘোষণা করেছে পূর্ব রেল। যারা এখনও টিকিট কাটেননি তারা দেখে নিন কীভাবে বুকিং করবেন।

    কলকাতা-পুরীর খুরদায় কখন, কোন কোন ট্রেন চলবে?

    মালদা টাউন–পুরী স্পেশাল ট্রেন

    শালিমার-পুরী স্পেশাল ট্রেন
    রেলওয়ে সূত্রে জানা গেছে, ০৮৫৬৫/০৮৫৬৬ নম্বর শালিমার-পুরী-শালিমার রথযাত্রা স্পেশাল ট্রেনটি ২০২৬ সালের ১৫ এবং ২৩ জুলাই সন্ধে ৬টায় শালিমার থেকে যাত্রা শুরু করবে এবং পরের দিন সকাল ৬টায় পুরী পৌঁছবে। 

    ফিরতি পথে, ট্রেনটি ১৭ এবং ২৫ জুলাই রাত সাড়ে ১২টায় পুরী থেকে ছেড়ে দুপুর দেড়টায় শালিমার পৌঁছবে। ট্রেনটি সাঁতরাগাছি, মেচেদা, খড়গপুর, বেলদা, দাঁতন, জলেশ্বর, বাস্টা, রূপসা, বালেশ্বর এবং সোরো স্টেশনে থামবে।

    কীভাবে টিকিট বুকিং?
    পুণ্যার্থীরা সাধারণ নিয়মে কাউন্টার কিংবা অনলাইন, উভয় মাধ্যম থেকেই এই ট্রেনের টিকিট কাটতে পারবেন এবং ইতিমধ্যেই বহু মানুষ টিকিট কেটেছেন।

    ২০২৬ সালের রথযাত্রা চলাকালীন সারা দেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত পুরীতে আসবেন বলে আশা করা হচ্ছে। এই ভিড়ের কথা মাথায় রেখে, যাত্রীদের সুবিধার জন্য ভারতীয় রেল ৩০০টিরও বেশি বিশেষ ট্রেন চালাচ্ছে।
     
  • Link to this news (আজ তক)