• মন্দিরে সৎ ও রামভক্ত সিইও চেয়ে বিজ্ঞাপন
    বর্তমান | ১৪ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রামমন্দির তীর্থ ক্ষেত্র ট্রাস্টের একাংশের আপত্তি উড়িয়ে কেন্দ্র আগেই বার্তা দিয়েছিল যে, মাথায় একজন সিইও বসাতেই হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী সিইও পদের জন্য রীতিমতো বিজ্ঞাপন পড়ে গেল। রামমন্দির ট্রাস্টের তরফে আবেদন চেয়ে যে বিজ্ঞপ্তি জারি হয়েছে, সেখানেই দেখা যাচ্ছে অভিনব শর্ত! সাফ বলা হয়েছে, ‘সৎ হলে’ তবেই আবেদন করা যাবে। পাশাপাশি, ২০ বছরের অভিজ্ঞতা থাকা জরুরি। বয়স হতে হবে ৫০ থেকে ৭০ বছরের মধ্যে। সম্ভাব্য সিইও পদে অগ্রাধিকার কাদের দেওয়া হবে? শ্রীরামভক্ত এবং বৈষ্ণব সম্প্রদায়ভুক্তদের। মন্দির পরিচালনার অভিজ্ঞতাও বিশেষ বৈশিষ্ট্য হিসাবে গুরুত্ব পাবে। একটিমাত্র পদের জন্য আবেদনের দীর্ঘ শর্তাবলি এবং পদের কর্তব্য এতটাই বিস্তারিতভাবে বলা হয়েছে, যা কার্যত বেনজির। স্পষ্ট বলে দেওয়া হয়েছে, সিইওকে রামমন্দিরের পরিচালন সংক্রান্ত প্রায় প্রতিটি বিষয়েই নজরদারি চালাতে হবে। অর্থাৎ এই বিজ্ঞপ্তি থেকেই স্পষ্ট—ট্রাস্টের সদস্য যত সংখ্য‌ক হোক অথবা তাঁরা যতই প্রভাবশালী হোন না কেন, সিইও হবেন সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন। ট্রাস্টের সদস্যদের হাতে আর থাকবে না রামমন্দিরে একক সিদ্ধান্তগ্রহণের ক্ষমতা। 
  • Link to this news (বর্তমান)