• সচিব পেল রাজ্য নির্বাচন কমিশন
    বর্তমান | ১৪ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের রদবদল হল রাজ্য প্রশাসনে। ছ’জন আইএএস আধিকারিককে নতুন দায়িত্ব দিল নবান্ন। অরিন্দম মানিকে রাজ্য নির্বাচন কমিশনের সচিব করে পাঠানো হয়েছে। বেশ কয়েক মাস এই পদ ফাঁকা পড়েছিল। এর আগে সদ্য অবসরপ্রাপ্ত আইএএস অফিসার কৃষ্ণ গুপ্তকে রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে নিযুক্ত করেছিল নবান্ন। 

    এদিন সচিবের পদ পূরণ হওয়ায় প্রশাসক পরিচালিত পুরসভাগুলিতে দ্রুত নির্বাচনের সম্ভাবনা জোড়ালো হল। বর্তমানে রাজ্যের লক্ষ্য রাজস্ব আদায় বৃদ্ধি। সেই ক্ষেত্রে অর্থদপ্তরের রাজস্ব শাখার সচিবের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের সচিব সঞ্জয় বনসলকে। সৌরভ পাহাড়িকে করা হয়েছে প্রেসিডেন্সি ডিভিশনের কমিশনার। আয়েশা রানি হলেন মালদহ ডিভিশনের কমিশনার। 
  • Link to this news (বর্তমান)