• নবান্নের নজরে অব্যবহৃত শিল্পের জমি
    বর্তমান | ১৪ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিল্পের জন্য দেওয়া যেসব জমি দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়ে আছে, সেই জমির পূর্ণাঙ্গ তালিকা তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য। যারা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রস্তাবিত বিনিয়োগ করেনি, তাদের সঙ্গে প্রথমে আলোচনা করে দ্রুত কাজ শুরুর নির্দেশ দেওয়া হবে। তার পরেও কাজ না হলে আইনি পদক্ষেপ করার ব্যাপারে পর্যালোচনা করবে রাজ্য। সোমবার নবান্নে শিল্পমন্ত্রী তাপস রায়ের নেতৃত্বাধীন বিনিয়োগ সংক্রান্ত মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে এবিষয়ে আলোচনা হয়। মন্ত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন স্বপন দাশগুপ্ত, অগ্নিমিত্রা পাল এবং অর্জুন সিং। বন্ধ কারখানার জমির তালিকাও তৈরি হবে। পাশাপাশি, শিল্প স্থাপনের জন্য নতুন করে জমি খোঁজ শুরু হয়েছে। কলকাতা সংলগ্ন কিছু বড় লপ্তের জমি চিহ্নিত হয়েছে। শিল্পের জন্য যোগ্য সরকারি জমিও চিহ্নিত হচ্ছে। সব মিলিয়ে তৈরি হচ্ছে ‘ল্যান্ড ব্যাংক’। বিদেশি বিনিয়োগ টানতে বিভিন্ন দেশে কনসালটেন্ট নিযুক্ত করবে রাজ্য।
  • Link to this news (বর্তমান)