• নিউ টাউনের হোটেল থেকে উদ্ধার ২ কোটি টাকার বেশি নগদ!
    এই সময় | ১৪ জুলাই ২০২৬
  • নিউ টাউনের হোটেলে টাকার পাহাড়ের খোঁজ! ২ কোটি টাকার বেশি নগদ উদ্ধার হয়েছে ওই হোটেল থেকে। সোমবার বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখা, গোয়েন্দা পুলিশ ও টেকনো সিটি থানার যৌথ অভিযানে এই বিপুল টাকা উদ্ধার হয়। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে একাধিক টাকা গোনার মেশিন। বাজেয়াপ্ত করা হয়েছে চারটি গাড়ি ও একটি স্কুটি। এখনও পর্যন্ত সাত জনকে আটক করা হয়েছে। ধৃতদের মধ্যে একজন মহিলাও রয়েছেন। এ দিকে এই বিপুল টাকা উদ্ধারের ঘটনায় বিধাননগরের প্রাক্তন কাউন্সিলার দেবরাজ চক্রবর্তীর যোগ থাকার সম্ভাবনা রয়েছে বলেও বিজেপির অভিযোগ। উঠছে হাওয়ালা যোগ প্রসঙ্গও। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

    নিউ টাউনের ২০ নম্বর ট্যাঙ্কের কাছে ওই হোটেল। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার দুপুরের পরে ওই হোটেলে হানা দেন তদন্তকারীরা। ভিতরে ঢুকতেই চোখ কপালে ওঠে তদন্তকারীদের। ঘরের ভিতরে থরে থরে সাজানো টাকা।

    সূত্রের খবর, হোটেলের ঘর ভাড়া নিয়ে হাওয়ালার মাধ্যমে টাকা সরানোর কাজ চলত এখানে। বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা তোলার অভিযোগ রয়েছে। নিরাপত্তা রক্ষীরা জানান, এখানে যাঁরা থাকতেন, কী ভাষায় কথা বলতেন বোঝা যেত না। তবে গাড়ি আসত, সেখানে ট্রাঙ্ক তোলা হতো। বিজেপির অভিযোগ, এ সব তৃণমূলের দুর্নীতির টাকা। পুলিশ এর শিকড় অবধি পৌঁছবে।

  • Link to this news (এই সময়)